আপডেট :

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

মিশিগানে স্কুল চালুর প্রতিবাদ বিক্ষোভে ১১ জন গ্রেপ্তার

মিশিগানে স্কুল চালুর প্রতিবাদ বিক্ষোভে ১১ জন গ্রেপ্তার

এলএ বাংলা টাইমস


মিশিগান অঙ্গরাজ্যে করোনা মহামারির এই সময়ে সীমিত পরিসরে স্কুল ও অনলাইন ক্লাস চালুর প্রতিবাদে বিক্ষোভ হয়েছে। বিক্ষোভের চতুর্থ দিন ডেট্রয়েটে শিক্ষার্থীদের বহন করা বাস আটকানোরও চেষ্টা করে বিক্ষোভকারীরা। এ ঘটনায় অন্তত ১১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ডেট্রয়েট স্কুল ডিস্ট্রিক্ট চলতি সপ্তাহে সীমিত পরিসরে শিক্ষার্থীদের স্কুলে ও অনলাইনে ক্লাস শুরু করার নির্দেশ দেওয়া শুরু করে। বলা হয়েছে, শিক্ষার্থী ও শিক্ষকদের অবশ্যই মাস্ক পরতে হবে এবং ভাইরাসের ঝুঁকি কমাতে ক্লাসের আকার ছোট করতে হবে। এই ঘোষণার প্রতিবাদে বিক্ষোভ করছে একদল মানুষ। এই নির্দেশনার বিরুদ্ধে মামলাও করা হয়েছে।

বিক্ষোভকারী শিক্ষক বেনজামিন রয়েল বলেন, এতে স্কুলগুলোত করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ার ঝুঁকি রয়েছে। তাই আমরা বিক্ষোভ করছি। পুলিশ কমান্ডার আর্নল্ড উইলিয়ামস বলেন, বাসে শিক্ষার্থী বহনে বাধা দেওয়ার সময় ১১ জনকে বিক্ষোভকারীকে গ্রেপ্তারের আগে বারবার সতর্ক করা হয়েছিল।

ক্লাসে ৬৩০ জন শিক্ষার্থী এবং অনলাইনে আরও এক হাজার ১১০ জন শিক্ষার্থী অংশ নেয় বলে জানিয়েছেন সুপারিনটেনডেন্ট নিকোলাই ভিট্টি।

এলএ বাংলা টাইমস/এম/বিএইচ 

শেয়ার করুন

পাঠকের মতামত