আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

যে শর্ত পালনে ক্যালিফোর্নিয়ায় স্কুল খোলা যাবে

যে শর্ত পালনে ক্যালিফোর্নিয়ায় স্কুল খোলা যাবে

এলএ বাংলা টাইমস



ক্যালিফোর্নিয়ার স্কুলগুলোতে স্বশরীরে শিক্ষা কার্যক্রম শুরুর জন্য কাউন্টিগুলোতে অবশ্যই টানা ১৪ দিনের জন্য রাজ্যের কোভিড-১৯ আক্রান্তের তালিকার বাইরে থাকতে হবে। কোভিড-১৯ ওয়াচ তালিকার কাউন্টিগুলো কেবল অনলাইন শিক্ষা কার্যক্রম পরিচালনা করতে পারবে। গভর্নর গেভিন নিউসাম স্কুল গুলোর খোলার বিষয়ে নতুন নির্দেশনা জারি করে। এই সকল নির্দেশনার পুরোপুরি বাস্তবায়ন হলেই শুধু স্কুল গুলো খোলা যাবে।

শুক্রবার পর্যন্ত ক্যালিফোর্নিয়ার ৫৮ টির মধ্যে ৩৩ টি কাউন্টি কোভিড-১৯ পর্যবেক্ষণ তালিকায় রয়েছে। যার মধ্যে লস এঞ্জেলেস, অরেঞ্জ, রিভারসাইড এবং সান বার্নার্ডিনো কাউন্টিও রয়েছে। যা রাজ্যের জনসংখ্যার ৮০% এরও বেশি প্রতিনিধিত্ব করে।

গভর্নর জানান, এখন অবধি কীভাবে এবং কখন পুনরায় খুলবেন সে সম্পর্কে সিদ্ধান্তগুলো পৃথক পৃথক স্কুল জেলাগুলোতে দিয়ে দেওয়া হয়েছে। স্কুল পুনরায় খোলার পূর্বের নির্দেশিকাগুলোতে শিক্ষার্থীদের জন্য মাস্ক পড়ার সুপারিশ করা হয়েছে। তবে কিন্ডারগার্টেন, প্রথম গ্রেডার এবং দ্বিতীয় গ্রেডারের ক্ষেত্রে মাস্ক প্রয়োজনীয়তা কম। কিন্তু উচ্চ শ্রেণির শিক্ষার্থীদের অবশ্যই মাস্ক পরিধান করতে হবে।

সমস্ত শিক্ষক এবং কর্মীদের জন্য মাস্ক প্রয়োজন হবে। যাদের নিয়মিত ভাইরাসের পরীক্ষা করাও প্রয়োজন। একজন কোভিড-১৯ পজিটিভ শনাক্ত হলেই পুরো স্কুল বন্ধ করে দেয়া হবে। অথবা স্কুলে উপস্থিত না থাকা অবস্থায়ও ৫ শতাংশ শিক্ষক এবং শিক্ষার্থীদের করোনা পজিটিভ হলে স্কুল বন্ধ করতে হবে।

এলএ বাংলা টাইমস/এ/আই 

শেয়ার করুন

পাঠকের মতামত