আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

লস এঞ্জেলেসে করোনা সংক্রমণ বেড়েই চলেছে

লস এঞ্জেলেসে করোনা সংক্রমণ বেড়েই চলেছে

এলএ বাংলা টাইমস



করোনাভাইরাস মহামারি শুরু হবার পর গত সপ্তাহ ছিলো লস এঞ্জেলেসে সব চেয়ে খারাপ অবস্থা। নিত্য নতুন নতুন রেকর্ড হয়েছে। শনিবারে লস এঞ্জেলেস কাউন্টিতে আরও ২,৭৭০ জন করোনায় আক্রান্ত হয়েছে এবং মারা যান ৩৭ জন। চতুর্থ ধারাবাহিক দিনেও ২,১০০ জন করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। হেলথ ডিপার্টমেন্ট থেকে বলা হয়েছে তাদের ১৮ শতাংশকে ভেন্টিলেটর ও ২৮ শতাংশকে আইসিওতে রাখা হয়েছে। 

চল্লিশ বছরের বেশি বয়সী যারা হাসপাতালে ভর্তি হয়েছেন তাদের নিয়ে উদ্বিগ্ন স্বাস্থ্য কর্মকর্তারা। শনিবার যে সাইত্রিশ জন মারা যান তাদের পঁচিশ জনের বয়স পঁয়ষট্টির বেশি। দুই জনের বয়স চল্লিশের নিচে। তবে তারা সকলে স্বাস্থ্য সমস্যায় ভোগ ছিলো।

ক্যালিফোর্নিয়া জুড়ে করোনাভাইরাস সংক্রমণ বেড়েই চলেছে। শনিবারে ৩৮০,০০০ এর ওপরে করোনায় আক্রান্ত হয়েছে। হাসপাতালে ভর্তির সংখ্যা দ্বিগুণ এবং মৃতের সংখ্যা প্রায় তিন গুণ হয়েছে। লস এঞ্জেলেস মেয়র এরিক গারসিটি বলেন, ‘এই যুদ্ধে একটা সহজ সত্য হলো এই ভাইরাস আমাদের আরও বেশি সংক্রমিত করছে।’

করোনা সংক্রমণ বৃদ্ধির পর গভর্নর গেভিন নিউসাম ২৮ জুলাই সাতটি কাউন্টির বার বন্ধ করেন এবং ১ জুলাই রেস্টুরেন্টের ভেতর খাবার খাওয়া বন্ধ করেন। কর্মকর্তারা বলছেন এই বন্ধ কাজ করছে কিনা এটা বুঝতে তিন সপ্তাহ লাগবে। 

স্বাস্থ্য কর্মকর্তা নাগরিকদের পরামর্শ দিয়ে যাচ্ছেন বাসার বাহির হলে মাস্ক পড়তে এবং তিনটি কাজ এড়িয়ে চলতে। এগুলো হলো জনসমাগম না করা, এক জায়গা আবদ্ধ না হওয়া এবং নিবিড় যোগাযোগ না করা। তারা বলেন, যদি মনে করেন আপনার করোনা হয়েছে তাহলে বাসায় থাকুন। যত তাড়াতাড়ি সম্ভব পরীক্ষা করান। পরীক্ষা ফল না পাওয়া পর্যন্ত এমন ভাবে চলুন যেন মনে হয় আপনি আক্রান্ত। এর মানে হলো দশ দিন সেলফ আইসোলিশনে থাকা। 

হেলথ ডিরেক্টর বারবারা ফেরার বলেন, ‘আমরা একটা চরম হতাশার মধ্য দিয়ে যাচ্ছি। আমি অনুরোধ করবো যেন আমরা সকলে বিনীত আচরণ করি। সকলে মিলে অসুস্থতা ও মৃত্যু প্রতিরোধ করতে পারবো।’ 

এলএ বাংলা টাইমস/এস/আর 

শেয়ার করুন

পাঠকের মতামত