আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

হিউস্টনের অনশনরত আটক বাংলাদেশিকে জোর করে খাওয়ানোর অনুমতি

হিউস্টনের অনশনরত আটক বাংলাদেশিকে জোর করে খাওয়ানোর অনুমতি

এলএ বাংলা টাইমস


হিউস্টনের একটি কারাগারে প্রায় একমাস ধরে অনশনে থাকা এক বাংলাদেশি অভিবাসীকে জোর করে খাওয়ানোর অনুমতি দিয়েছে টেক্সাসের একটি আদালত। মাহবুব আহমেদ-বেগম নামের ওই বাংলাদেশি গত মাসে অনশন শুরু করার পর শরীরের ২০ শতাংশ ওজন হারিয়েছেন বলে আদালতের নথিতে উল্লেখ করা হয়েছে।

ইউএস ডিস্ট্রিক্ট জাজ অ্যান্ড্রিউ হানান ১৪ জুলাই হোমল্যান্ড সিকিউরিটির কর্মকর্তাদের সাময়িক আদেশে তাকে জোর খাওয়ানোর অনুমতি দিয়েছিলেন। এবার সেই অনুমতি দীর্ঘ সময়ের জন্য দেওয়া হয়েছে। আদালত জানিয়েছে, এমন পদক্ষেপ ছাড়া অনশনে থাকা ব্যক্তি মারাত্মক ক্ষতির সম্মুখীন হতে পারেন। লিভার ও কিডনি চিরতরে বিকল, হৃদযন্ত্র অকেজো বা মৃত্যু হতে পারে।

কষ্টদায়ক জোর করে খাওয়ানোর প্রক্রিয়ায় নাকে টিউব লাগিয়ে তরল খাবার পাম্প করা হয়। আদালত বলেছে, অনশনে থাকা ব্যক্তি এমনিতে দুর্বল ও কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হতে পারেন বলে আশঙ্কার কথা মাথায় রেখে জোর করে খাওয়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।

জানা যায়, আহমেদ-বেগমের করোনা পরীক্ষা দুই বার করা হয়েছে। একবার পজিটিভ ও দ্বিতীয়বার নেগেটিভ এসেছে। ফলে তিনি করোনায় আক্রান্ত কিনা তা স্পষ্ট নয়। তিনি কারাগারের চিকিৎসকদের বলেছেন, দেশে ফেরার চেয়ে তার মৃত্যুই ভালো। কারণ তিনি জানেন দেশে ফিরলে তারা তাকে হত্যা করবে।

ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) কর্মকর্তারা তার মামলার অবস্থা সম্পর্কে কোনও তথ্য প্রকাশ করেননি। তাকে দেশে ফিরিয়ে দেওয়ার কোনও তারিখ নির্ধারিত করা হয়েছে কিনা তাও জানা যায়নি। কারাগারের চিকিৎসকরা জানিয়েছেন, আহমেদ-বেগম হতাশায় ভুগছেন কিন্তু তার এই হতাশা বর্তমান পরিস্থিতির সঙ্গে সুনির্দিষ্টভাবে জড়িত। দেশে ফেরার আতঙ্কেই এই হতাশা। বিচারক শেষ মন্তব্য জানতে চাইলে এক দোভাষীর মাধ্যমে আহমেদ-বেগম বলেন, আমি শুধু একটি সুযোগ চাই, শুধু একটি সুযোগ... এই দেশে থাকার এবং বাঁচার জন্য।

এই বছরের শুরুতে নেপালের এক অভিবাসী এবং গত বছর দুই ভারতীয় অভিবাসী টেক্সাসের এল পাসো অভিবাসন কাস্টডিতে অনশন শুরু করলে তাদেরও জোর করে খাওয়ানো হয়। তিনজনকেই ছেড়ে দেওয়া হয়েছে। যদিও অভিবাসন আদালতে তাদের শরণার্থীর আবেদন শুনানির অপেক্ষায় ছিল। এই তিনটি ঘটনায় অভিবাসনের পক্ষে থাকা লোকেরা আইসিই কাস্টডিতে সেবার মান নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছিলেন।

এলএ বাংলা টাইমস/এম/বিএইচ

শেয়ার করুন

পাঠকের মতামত