আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

ডেট্রয়েটে ফেডারেল এজেন্ট পাঠানো হবে হোয়াইট হাউস

ডেট্রয়েটে ফেডারেল এজেন্ট পাঠানো হবে হোয়াইট হাউস

হোয়াইট হাউজ


মিশিগান অঙ্গরাজ্যের ডেট্রয়েটে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই ফেডারেল এজেন্ট পাঠানো হবে বলে রাতে হোয়াইট হাউস থেকে বলা হয়েছে। ডেট্রেয়েটে সহিংসতা ও অপরাধ দমনে সহযোগিতা করতে এই ফেডারেল এজেন্ট পাঠানো হবে।

বিচার বিভাগ পরিকল্পনা করছে, আগামী তিন সপ্তাহের মধ্যে ক্লিভল্যান্ড, ডেট্রয়েট ও মিলওয়াকিতে অপারেশান লিজেন্ড হিসেবে পরিচিত এই উদ্যোগ আরও সম্প্রসারণ করা হবে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ বিষয়ে বলেন, সত্যি বলতে কি, আমাদের আর কোনো বিকল্প নেই। এই সহিংসতা আমাদের জাতির বিবেককে হতবাক করেছে।

ডেট্রয়েটের ইউএস অ্যাটর্নি ম্যাথিউ স্নাইডার বলেন, তিনি আশা করছেন, এক সপ্তাহের মধ্যেই অতিরিক্ত ফেডারেল সহায়তা আসবে, এতে আরও বেশি তহবিল আসবে এবং বেশি এজেন্ট এলে স্থানীয়দের সঙ্গে যৌথভাবে কাজ করবে। তিনি ওয়াশিংটন ডিসির সঙ্গে সক্রিয়ভাবে কাজ করছেন, যাতে মিশিগানে আরও বেশি ফেডারেল রিসোর্স ও ফেডারেল আইন প্রয়োগকারী এজেন্ট আসতে পারে।

এদিকে ডেট্রয়েট সিটির মেয়র মাইক ডুগান ও ডেট্রয়েট পুলিশপ্রধান জেমস ক্রেগ এক যৌথ বিবৃতিতে বলেন, দেশের প্রায় প্রতিটি বড় শহরের মতো ডেট্রয়েট পুলিশ বিভাগ কখনোই ন্যাশনাল গার্ডের সাহায্য চায়নি। আমাদের সমস্যা আমরা নিজেরাই সমাধান করেছি। তাই এই মূহূর্তে ডেট্রয়েটে ফেডারেল হস্তক্ষেপের প্রয়োজন নেই।

এদিকে মিশিগানে মাস্ক পরা বাধ্যতামূলক থাকার পরও করোনাভাইরাসের সংক্রমণ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় এখানে করোনায় সংক্রমিত হয়েছে ৫৯৪ জন এবং মৃত্যু হয়েছে তিনজনের। মিশিগানে এ পর্যন্ত করোনায় সংক্রমিত হয়ে মৃত্যু হয়েছে ৬ হাজার ১৫১ জনের, আর সংক্রমণ শনাক্ত হয়েছে ৭৬ হাজার ৫৪১ জনের।

মিশিগান রাজ্য স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, করোনা পরীক্ষায় পজিটিভ রিপোর্ট আগের তুলনায় এখন বাড়ছে। জুনের শুরু থেকে এ প্রবণতা দেখা যাচ্ছে। গত সপ্তাহে যাদের করোনা পরীক্ষা করানো হয়েছে, তাদের ৩ দশমিক ৫ শতাংশের পজিটিভ রিপোর্ট এসেছে, চলতি সপ্তাহে তা বেড়ে হয়েছে ৩ দশমিক ৬৯ শতাংশ।

এলএ বাংলা টাইমস/এম/বিএইচ

শেয়ার করুন

পাঠকের মতামত