আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

কে হচ্ছেন মিশেলের প্রথম অতিথি?

কে হচ্ছেন মিশেলের প্রথম অতিথি?

এলএ বাংলা টাইমস


আগামী ২৯ জুলাই থেকে শুরু হতে যাচ্ছে সাবেক ফার্স্ট লেডি মিশেল ওবামার উপস্থাপনায় নতুন পডকাস্টের সম্প্রচার। এ অনুষ্ঠানের প্রথম পর্বে অতিথি কে হবেন তা নিয়ে কৌতুহল উঁকি দিচ্ছিলো মানুষের মনে। শুক্রবার সব জল্পনার অবসান ঘটিয়ে মিশেল জানালেন তার স্বামী এবং সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাই হচ্ছেন প্রথম পর্বের অতিথি। মিশেল ওবামা ও বারাক ওবামা

‘দ্য মিশেল ওবামা পডকাস্ট’ সম্প্রচারিত হবে স্পটিফাইতে। ধারাবাহিকভাবে বিভিন্ন মানুষের সাক্ষাৎকার নেওয়া হবে সেখানে। প্রতি পর্বে একজন করে অতিথি থাকবেন। শুক্রবার এক টুইটার পোস্টে সঞ্চালক মিশেল লিখেছেন, মিশেল ওবামা পডকাস্টে কে অতিথি হচ্ছেন তা নিয়ে আপনাদের আর অপেক্ষায় রাখতে চাই না। আমার মা, আমার বান্ধবী, আমার সহকর্মী এবং আরও অনেকে তা জানার অপেক্ষায় আছেন। ২৯ জুলাই আমার অতিথি হচ্ছেন আপনাদের খুব পরিচিত মুখ বারাক ওবামা। টুইটারে কয়েকজন ভবিষ্যত অতিথির নামও উল্লেখ করা হয়েছে। তারা হলেন, ভ্যালেরি জ্যারেট ও টক শো উপস্থাপক কোনান ও’ব্রিয়েন।

‘দ্য মিশেল ওবামা পডকাস্ট’ এর প্রযোজনা করছে হাইয়ার গ্রাউন্ড প্রডাকশন্স। ২০১৮ মালে বারাক ওবামা ও মিশেল ওবামা যৌথভাবে কোম্পানিটি প্রতিষ্ঠা করেন। নেটফ্লিক্সের সঙ্গে কন্টেন্ট নিয়ে চুক্তি রয়েছে কোম্পানিটির। হলিউডের সংবাদমাধ্যম ভ্যারাইটি-এর তথ্য অনুযায়ী, পডকাস্টের প্রথম পর্বে করোনা ভাইরাস সংকট, পুলিশের হাতে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েড নিহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে চলা বিক্ষোভসহ বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করা হবে।

এর আগেও বিভিন্ন পডকাস্টে অংশ নিয়েছেন ওবামা। সর্বশেষ ২০১৭ সালে ‘পড সেভ আমেরিকা’ তে দেখা গিয়েছিল তাকে। তার সাবেক কয়েকজন কর্মী ও বক্তব্য লেখক এ পডকাস্টটির আয়োজক ছিলেন। প্রথম কৃষ্ণাঙ্গ ফার্স্ট লেডি মিশেল ওবামাও ২০১৮ সালের নভেম্বরে প্রকাশিত তার ‘স্মৃতিকথা’মূলক বই ‘বিকামিং’ এর জন্য বিশ্বজুড়ে বেশ সুনাম কুড়িয়েছেন। তখন থেকে বইটির ১ কোটি ১৫ লাখ কপি বিক্রি হয়েছে। বইটির আলোকে একটি প্রামাণ্যচিত্রও তৈরি হয়েছে। গত মে মাসে তা নেটফ্লিক্সে প্রকাশ করা হয়।

এলএ বাংলা টাইমস/এম/বিএইচ

শেয়ার করুন

পাঠকের মতামত