আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

মালয়েশিয়ার সঙ্গে গোল্ডম্যান স্যাক্সের ৩৯০ কোটি ডলারে সমঝোতা

মালয়েশিয়ার সঙ্গে গোল্ডম্যান স্যাক্সের ৩৯০ কোটি ডলারে সমঝোতা

এলএ বাংলা টাইমস


মালয়েশিয়ায় শত শত কোটি ডলারের একটি আর্থিক দুর্নীতির ঘটনায় ভূমিকার জন্য ৩৯০ কোটি ডলারে দেশটির সরকারের সঙ্গে সমঝোতায় পৌঁছেছে যুক্তরাষ্ট্রের বহুজাতিক বিনিয়োগ প্রতিষ্ঠান গোল্ডম্যান স্যাক্স। এই সমঝোতার মাধ্যমে মালয়েশিয়ায় বিনিয়োগকারীদের বিভ্রান্ত করার অভিযোগ থেকে নিষ্কৃতি পাবে মার্কিন প্রতিষ্ঠানটি। ওয়ান মালয়েশিয়া ডেভেলপমেন্ট বারহাদ (ওয়ানএমবিডি) নামে পরিচিত এক আর্থিক কেলেঙ্কারির ঘটনায় তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়। সমঝোতাকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ আখ্যা দিয়ে এই অভিজ্ঞতা থেকে নিজেদের উন্নয়ন ঘটানোর প্রতিশ্রুতি দিয়েছে মার্কিন প্রতিষ্ঠানটি। 

২০০৯ সালে মালয়েশিয়ায় নতুন অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের জন্য ওয়ান মালয়েশিয়া ডেপেলপমেন্ট বেরহাদ বা ওয়ান এমডিবি তহবিলটি গঠন করা হয়। তৎকালীন প্রধানমন্ত্রী নাজিব রাজাক ছিলেন এর প্রতিষ্ঠাতা। ২০১৫ সালে ব্যাংক ও শেয়ারহোল্ডারদের পাওনা পরিশোধে ব্যর্থতার এই তহবিলের কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন ওঠে। মালয়েশিয়া ও যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষের অভিযোগ করে এই তহবিল থেকে প্রায় সাড়ে চারশো কোটি মার্কিন ডলার অবৈধভাবে আত্মসাৎ করা হয়েছে এবং ব্যক্তিগত হিসাবে হস্তান্তর করা হয়েছে। এসব অর্থ বিলাসবহুল বাড়ি, বিমান, দামী চিত্রকর্ম কেনাসহ নানা বিলাসী কর্মকাণ্ডে ব্যয় হয়েছে। এই দুর্নীতির ঘটনায় দায়ের করা একটি মামলায় আগামী মঙ্গলবার নাজিবের বিরুদ্ধে দণ্ড ঘোষণার কথা রয়েছে।

শুক্রবার ওই দুর্নীতির ঘটনায় নিজেদের সম্পৃক্ততার অভিযোগ থেকে নিষ্কৃতি পেতে মালয়েশিয়া সরকারের সঙ্গে সমঝোতায় পৌঁছায় গোল্ডম্যান স্যাক্স। এর আওতায় ইতোমধ্যে মালয়েশিয়ার সরকারকে ২৫০ কোটি ডলার পরিশোধ করেছে প্রতিষ্ঠানটি। এছাড়া আরও অন্তত ১৪০ কোটি ডলার পরিশোধের নিশ্চয়তা দেওয়া হয়েছে। মালয়েশিয়ার নতুন অর্থমন্ত্রী টেংকু দাতো শ্রী জাফরুল আজিজ বলেছেন, এই সমঝোতা প্রমাণ করে এসব সম্পদ যথার্থভাবেই মালয়েশিয়ার জনগণের। তিনি বলেন, এই সমঝোতার অর্থ হলো দীর্ঘমেয়াদী ও ব্যয়বহুল আইনি লড়াই ছাড়াই সরকার এখন চুরি হয়ে যাওয়া সাড়ে চারশ’ কোটি ডলারের বেশি অর্থ উদ্ধার করতে পারবে।

এলএ বাংলা টাইমস/এম/বিএইচ

শেয়ার করুন

পাঠকের মতামত