আপডেট :

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

বন্ধের পর ফের খোলা হলো লস এঞ্জেলেস পোশাক কারখানা

বন্ধের পর ফের খোলা হলো লস এঞ্জেলেস পোশাক কারখানা

এলএ বাংলা টাইমস



করোনাভাইরাস মহামারির মধ্যে দুই বার বন্ধ হওয়া লস এঞ্জেলেস কাউন্টির একটি পোশক কারখানাকে আবার খোলার অনুমতি প্রদান করা হয়েছে।  সমস্ত স্বাস্থ্য নির্দেশনা পূরণ করার ফলে তাদের ফের খোলার অনুমতি প্রদান করা হয়েছে বলে জানিয়েছে পাবলিক হেলথ ডিপার্টমেন্ট। 

লস এঞ্জেলেস পাবলিক হেলথ ডিপার্টমেন্ট থেকে বলা হয়েছে, ‘আমাদের ডিপার্টমেন্টের সাথে কাজ করে তারা কর্মীদের প্রশিক্ষণ নিশ্চিত করেছে, শারীরিক দূরত্ব মেনা চলেছে, মাস্ক পড়েছে এবং কর্মস্থল পরিষ্কার পরিচ্ছন্ন রাখার ঘোষণা প্রদান করেছে।’

কারখানাটিতে ৩০০ জনের অধিক শ্রমিক করোনায় আক্রান্ত হয়েছে। মালিকের বিরুদ্ধে তদন্তে সহযোগিতা না করা ও স্বাস্থ্যবিধি লঙ্ঘনের অভিযোগে জুন ও জুলাই মাসে পাবলিক হেলথ ডিপার্টমেন্ট দুই বার পোশাক কারখানাটি বন্ধ করে দেয়।

লস এঞ্জেলেস পোশাক কারখানার প্রতিষ্ঠাতা ডভ চার্নি সকল শ্রমিককে কর্মস্থলে ফিরে যেতে বলেন। তিনি বলেন, করোনা মহামারি থেকে বাঁচতে সমস্ত প্রটোকল মেনে চলবো।’

পোশাক কারখানাটি স্বাস্থ্যবিধি মেনে চলছে কিনা তা নজরদাড়ি করবে লস এঞ্জেলেস পাবলিক হেলথ ডিপার্টমেন্ট। ডিপার্টমেন্ট থেকে বলা হয়, আমাদের পরিদর্শকেরা না বলে পরিদর্শনে চলে যাবেন এবং দেখবেন সেখানে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে কিনা।’

তবে চার্নি বলেন, ‘আমরা পাবলিক হেলথ ডিপার্টমেন্টের সাথে সহযোগিতা চালিয়ে যাবো। তাদের সহযোগিতার জন্য ধন্যবাদ। আমরা সব সময় আমাদের শ্রমিকদের জন্য সর্বোচ্চ সুরক্ষা ব্যবস্থা গ্রহণ করে চলি এবং এই ধারা চলমান থাকবে।’

এলএ বাংলা টাইমস/এস/আর 

শেয়ার করুন

পাঠকের মতামত