আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

হাসপাতালগুলোতে কমছে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা

হাসপাতালগুলোতে কমছে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা

ছবি: এলএ বাংলা টাইমস

লস এঞ্জেলেসের হাসপাতাল ও হেলথ সেন্টারগুলোতে কমতে শুরু করেছে করোনাভাইরাসে আক্রান্ত রোগী ভর্তির সংখ্যা। গত সপ্তাহ থেকেই রোগী ভর্তির সংখ্যা ক্রমান্বয়ে হ্রাস পাওয়ায় আশার আলো দেখতে পাচ্ছে রাজ্যটির স্বাস্থ্য দপ্তর। 


কাউন্টির হেলথ ডিরেক্টর বারবারা ফেরেরা এক বিবৃতিতে বলেন, করোনাভাইসের বিরুদ্ধে নেওয়া যথাযথ অ্যাকশনের কারণে এই সুফলটি পাওয়া গেছে। গত কয়েক সপ্তাহ ধরে নেওয়া কার্যকরী ধাপগুলো আক্রান্ত রোগীর সংখ্যা আরো কমিয়ে আনবে বলেও আশা প্রকাশ করেন তিনি। 

রাজ্যের গভর্নর গেভিন নিউসাম করোনাভাইরাসের সংক্রমণ কমাতে সম্প্রতি বেশ কিছু ব্যবসা প্রতিষ্ঠানকে তাদের ব্যবসায়িক কার্যক্রম সাময়িক স্থগিত রাখার নির্দেশ দেওয়ার পরপরই আক্রান্ত রোগীর সংখ্যা কমে আসে। এজন্য স্বাস্থ্য দপ্তর অনুরোধ জানিয়েছে আক্রান্ত কমে আসলেও যেন ব্যবসা প্রতিষ্ঠানগুলো আরো কিছুদিন বন্ধ রাখা হয়। 

হেলথ ডিরেক্টর বিবৃতিতে আগামী সপ্তাহগুলোতেও স্বাস্থ্য দপ্তরের নির্দেশিত কার্যকরী ধাপগুলো যথাযথভাবে অনুসরণ করতে পরামর্শ দেন। এসময় শিক্ষা প্রতিষ্ঠানগুলোকেও বন্ধ রাখতে উপদেশ দেন তিনি। 

রবিবার (২ আগস্ট) রাজ্যের হাসপাতালগুলোতে ১,৮৫৬জন করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিল। এরমধ্যে মোট রোগীর ৩১ শতাংশকে ইনটেনসিভ কেয়ারে ও ১৮ শতাংশ রোগীকে ভেন্টিলেটরে রাখা হয়েছিল। 

এর আগে গত জুনের মাঝামাঝিতে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা হুট করেই বেড়ে গিয়েছিল। জুন মাসে প্রতিদিন হাসপাতালে সর্বনিম্ন ২০০০ রোগীকে চিকিৎসা দেওয়া হতো। কিন্তু গত সপ্তাহ থেকেই সংখ্যাটি ক্রমশ কমে আসছে বলে বুধবার ঘোষণা দিয়েছে রাজ্যের স্বাস্থ্য দপ্তর। 

ডিপার্টমেন্ট অফ হেলথ সার্ভিসেসের পরিচালক ক্রিস্টিনা ঘেরি হাসপাতালগুলোতে করোনাভাইরাসে আক্রান্ত রোগী ভর্তির সংখ্যা কমতে থাকায় উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, আশা করা যাচ্ছে আগামী চার সপ্তাহজুড়ে সংখ্যাটি ক্রমশ কমতে থাকবে। 

এলএবাংলা টাইমস/ওম


শেয়ার করুন

পাঠকের মতামত