আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

যুক্তরাষ্ট্রে জুড়ে শহর ছাড়িয়ে প্রান্তিক জনপদে করোনা ছড়াচ্ছে

যুক্তরাষ্ট্রে জুড়ে শহর ছাড়িয়ে প্রান্তিক জনপদে করোনা ছড়াচ্ছে

প্রতীকী ছবি


যুক্তরাষ্ট্রে করোনা এখন আরও ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। ফেব্রুয়ারি ও মার্চের চেয়ে বর্তমানে ভাইরাসের সংক্রমণ হচ্ছে ভিন্নভাবে। নগরকেন্দ্র থেকে প্রান্তিক জনপদে এ সংক্রমণ ছড়িয়ে পড়েছে। দেশের শীর্ষ স্বাস্থ্যসেবীরা নতুন করে উদ্বেগ-উৎকণ্ঠার কথা জানাচ্ছেন। হোয়াইট হাউসের করোনা-বিষয়ক টাস্কফোর্সের সমন্বয়ক ডা. ডেবরা ব্রিকস জনগণকে স্বাস্থ্যসংক্রান্ত নির্দেশাবলি মেনে চলা, মাস্ক পরা ও সামাজিক ব্যবধান মেনে চলার ওপর আবার গুরুত্ব আরোপ করেছেন।

ডা. ডেবরা ব্রিকস এক সাক্ষাৎকারে বলেছেন, বছরের শুরুতে ছড়িয়ে পড়া প্রাণঘাতী ভাইরাসটি এখন ভিন্নভাবে সংক্রমিত হচ্ছে। প্রথমে যা নগরে কেন্দ্রীভূত ছিল, এখন তা প্রান্তিক এলাকাগুলোতেও ছড়িয়ে পড়েছে। যাঁরা গ্রামাঞ্চলে বা প্রান্তিক এলাকায় বাস করছেন, তাঁদের এ ভাইরাস সংক্রমণ করবে না বলে মনে করার কোনো কারণ নেই। ডেবরা ব্রিকস বলেছেন, যেসব বাড়িতে বিভিন্ন বয়সের লোকজন একত্রে বসবাস করেন, তাঁদের ধরে নিতে হবে নিজেরা এর মধ্যেই সংক্রমিত হয়ে গেছেন, এমন লোকজনকে ঘরেও মাস্ক ব্যবহার করার কথা বলেছেন করোনা টাস্কফোর্সের এ সদস্য।

ইউএস সেন্টার ফর ডিজিজ কন্ট্রোলের সর্বশেষ আশঙ্কায় বলা হয়েছে, ২২ আগস্টের মধ্যে করোনাভাইরাসে আমেরিকায় মৃত্যুর সংখ্যা ১ লাখ ৭৩ হাজার ছাড়িয়ে যাবে। আমেরিকার ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনেস্ট্রেশনের প্রশাসক ডা. স্কট গটলিয়েব ভিন্ন একটি সাক্ষাৎকারে আশঙ্কা করেছেন, মহামারি দমনে এখনো সঠিক পদক্ষেপ না নিলে ডিসেম্বরের মধ্যে আমেরিকায় তিন লাখ মানুষের মৃত্যু হতে পারে করোনাভাইরাসের কারণে।

২ আগস্ট এক সাক্ষাৎকারে ডা. ডেবরা ব্রিকস বছরান্তে মোট মৃত্যুর সংখ্যা নিয়ে কোনো আগাম কথা বলেননি। তিনি বলেছেন, আমেরিকার দক্ষিণ ও পশ্চিমের রাজ্যগুলোতে ভাইরাসের সংক্রমণ কীভাবে মোকাবিলা করা হবে, তার ওপর নির্ভর করবে বছরান্তে কোভিড-১৯-এ আমেরিকায় মোট মৃত্যুর সংখ্যার হিসাব।

এলএ বাংলা টাইমস/এম/বিএইচ

শেয়ার করুন

পাঠকের মতামত