আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

এবার জালিয়াতির অভিযোগে ট্রাম্প ও তাঁর কোম্পানির বিরুদ্ধে তদন্ত

এবার জালিয়াতির অভিযোগে ট্রাম্প ও তাঁর কোম্পানির বিরুদ্ধে তদন্ত

এলএ বাংলা টাইমস


প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তাঁর কোম্পানির বিরুদ্ধে তদন্ত চালাচ্ছে নিউইয়র্কের ম্যানহাটান ডিস্ট্রিক্ট অ্যাটর্নি কার্যালয়। ব্যাংক ও বিমা–সংক্রান্ত জালিয়াতির তালাশ পেতে এ তদন্ত পরিচালনা করা হচ্ছে বলে গতকাল সোমবার জানিয়েছে ম্যানহাটান ডিস্ট্রিক্ট অ্যাটর্নি কার্যালয়।

ফেডারেল আদালতে হওয়া নতুন এক মামলার প্রেক্ষাপটে ম্যানহাটান ডিস্ট্রিক্ট অ্যাটর্নি সাইরাস আর ভ্যান্স জুনিয়রের দেওয়া পরামর্শ অনুযায়ী ডোনাল্ড ট্রাম্পের হিসাবরক্ষকদের কাছ থেকে গত আট বছরের ব্যক্তিগত ও করপোরেট করের হিসাব চাওয়া হয়েছে। এই সমনকে বাতিলের জন্য এক বিচারককে এরই মধ্যে আহ্বান জানিয়েছেন ট্রাম্প।

নিউইয়র্ক টাইমস–এর প্রতিবেদনে বলা হয়, ডিস্ট্রিক্ট অ্যাটর্নির দপ্তর মূলত গত প্রেসিডেন্ট নির্বাচনের আগে দুই নারীকে দেওয়া নগদ অর্থের উৎসের দিকে মনোযোগ দিচ্ছে। ওই দুই নারীই ট্রাম্পের সঙ্গে তাঁদের প্রেম ছিল বলে দাবি করেছিলেন। এ বিষয়টিসহ আরও নানা বিভিন্ন বিষয় বিভিন্ন সময় সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে, যা ট্রাম্প ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে এ ধরনের তদন্তকে বৈধ ভিত্তি দেয়।

এ–সম্পর্কিত সমন ও আদালতে জমা করা নথিতে বিভিন্ন সংবাদমাধ্যমে ডোনাল্ড ট্রাম্প ও তাঁর প্রতিষ্ঠানের আর্থিক স্বচ্ছতা–সম্পর্কিত বিভিন্ন প্রতিবেদনকে তুলে ধরা হয়েছে। এর মধ্যে সেই প্রতিবেদনটিও রয়েছে, যেখানে বলা হয়েছে যে প্রেসিডেন্ট অবৈধভাবে নিজের আয় ও সম্পদের পরিমাণ বাড়িয়ে দেখিয়েছেন, যাতে তা ঋণদাতা ও বিমা প্রতিষ্ঠানকে আকৃষ্ট করতে পারে। একই সঙ্গে সংযুক্ত হয়েছে প্রেসিডেন্টের সাবেক আইনজীবী মাইকেল ডি কোহেনের দেওয়া সাক্ষ্যটি, যা তিনি কংগ্রেসে দিয়েছিলেন।

এ বিষয়ে ডিস্ট্রিক্ট অ্যাটর্নি ভ্যান্স জুনিয়র কিছু বলতে রাজি হননি। একইভাবে সংবাদমাধ্যমের প্রশ্ন এড়িয়ে গেছেন প্রেসিডেন্ট ট্রাম্পের আইনজীবীরাও। তবে হোয়াইট হাউসে আয়োজিত সংবাদ সম্মেলনে এ প্রশ্নটি প্রেসিডেন্টের দিকে ছুড়ে দেওয়া হলে তিনি বরাবরের মতোই একে ‘আমেরিকার ইতিহাসের সবচেয়ে বাজে বলির পাঁঠা খোঁজা’ হিসেবে আখ্যা দিয়েছেন।

এলএ বাংলা টাইমস/এম/বিএইচ

শেয়ার করুন

পাঠকের মতামত