আপডেট :

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

এবার ওমরাহর প্রস্তুতি নিচ্ছে সৌদি

এবার ওমরাহর প্রস্তুতি নিচ্ছে সৌদি

এলএ বাংলা টাইমস


করোনার মধ্যে কড়া নিরাপত্তা এবং কঠোর বিধিনিষেধের মধ্যে হজ পালিত হয়েছে। এবার ওমরাহ প্রস্তুতি শুরু করতে যাচ্ছে সৌদি সরকার। সৌদির হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব ডা. হুসেইন আল শরীফ জানান বলেন, এ বছর করোনার মধ্যে স্বাস্থ্যবিধি মেনে কড়া নিরাপত্তার মধ্যে যেভাবে হজ আয়োজন করা হয়েছে, তার পুরো প্রক্রিয়াটি থেকে শিক্ষা নিয়ে পরবর্তী ওমরাহ মৌসুমের প্রস্তুতি নেবে মন্ত্রণালয়।

তিনি আরও জানান, হজ শেষ হয়েছে। ন্যূনতম ৭ দিন কোয়ারেন্টাইন করে যার যার গন্তব্যে ফিরে যাবে হজে অংশগ্রহণকারীরা। যারা বিমানে যাবে তাদের বিমান বন্দরে পৌছে দেয়া হবে। আর যারা সড়ক পথে যাবে তাদের গন্তব্যে পৌছার ব্যবস্থাও করবে হজ ও ওমরাহ মন্ত্রণালয়।

এদিকে করোনা সংক্রমণ রোধে ফেব্রুয়ারির শেষে মক্কায় ওমরাহ পালন এবং মদিনার মসজিদে নামাজ আদায়ের জন্য সৌদি ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করা হয়। পরে ৪ মার্চ সৌদির নাগরিক এবং অধিবাসীদের জন্যও ওমরাহ পালনে নিষেধাজ্ঞা আরোপিত হয়। তবে সফলভাবে হজ সম্পন্ন হওয়ার পর করোনা ভাইরাস পরিস্থিতিতেই ওমরাহ পালনের ব্যবস্থা করা যায় কিনা, তা মূল্যায়ন করবে সৌদি।

এলএ বাংলা টাইমস/এম/বিএইচ

শেয়ার করুন

পাঠকের মতামত