আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

কমছে লস এঞ্জেলেসে করোনা আক্রান্তের সংখ্যা, খুলতে পারে স্কুল

কমছে লস এঞ্জেলেসে করোনা আক্রান্তের সংখ্যা, খুলতে পারে স্কুল

এলএ বাংলা টাইমস

লস এঞ্জেলেস কাউন্টিতে গত কয়েক দিন ধরে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা ধীরে ধীরে কমে আসছে। এর ফলে কাউন্টির স্কুলগুলো খুলে দেওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।


গত দুই সপ্তাহে কাউন্টির প্রতি এক লক্ষ বাসিন্দার মধ্যে ২শ এর কম ব্যক্তি করোনা আক্রান্ত হয়েছে। পরিস্থিতির এই উন্নতিতে কাউন্টির কে-৬ স্কুলগুলোয় অনলাইন ক্লাস বাদ দিয়ে স্বশরীর উপস্থিতিতে ক্লাস করার চিন্তাভাবনা চলছে।

তবে লস এঞ্জেলেস কাউন্টি এখনো ক্যালিফোরনিয়ার কোভিড-১৯ ওয়াচলিস্টে রয়েছে এবং প্রতি এক লক্ষে ১শ এর কম অধিবাসী করোনা আক্রান্ত হলে ওয়াচলিস্ট থেকে বাদ দেয়া হবে। 

গভর্নর গ্যাভিন নিউসাম গত জুলাইতে ঘোষণা দেন যে ওয়াচলিস্টে থাকা কোনো কাউন্টিতে কে-১২ স্কুল খুলতে পারবে না। এই নিষেধাজ্ঞায় পাবলিক, প্রাইভেট, ধর্মীয় সকল ধরণের স্কুলই অন্তর্ভূক্ত। তবে শুধুমাত্র কে-৬ স্কুলগুলোতে স্বশরীর উপস্থিতির ক্লাসের জন্য স্কুলগুলো স্থানীয় স্বাস্থ্য সংস্থায় আবেদন করতে পারবে। 

গত সপ্তাহে অরেঞ্জ কাউন্টিতে করোনা আক্রান্তের সংখ্যা কমে আসায় সেখানকার হেলথ কেয়ার এজেন্সি ঘোষণা দেয় যে কিছু স্কুল খোলার জন্য অনুমোদন পেয়ছে। অরেঞ্জ কাউন্টিসহ আরও কিছু কাউন্টিকে ওয়াচলিস্ট থেকে বাদ দেয়া হয়েছে। 

বর্তমানে লস এঞ্জেলেসে ৭ দিনের করোনা আক্রান্ত সংখ্যার হার ৫.৭ শতাংশ যা যুক্তরাষ্ট্রের মোট আক্রান্তের হার- ৬.১ শতাংশের চেয়ে কম।





 এলএ বাংলা টাইমস/এমকে

শেয়ার করুন

পাঠকের মতামত