আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

‘আই ক্যান্ট ব্রিদ’ টিশার্ট পরায় লস এঞ্জেলেসের শিক্ষিকাকে হুমকি

‘আই ক্যান্ট ব্রিদ’ টিশার্ট পরায় লস এঞ্জেলেসের শিক্ষিকাকে হুমকি

এলএ বাংলা টাইমস

‘আই ক্যান্ট ব্রিদ’ লেখা টিশার্ট পরে অনলাইন ক্লাস নেয়ায় লস এঞ্জেলেসের একজন শিক্ষিকাকে হুমকি দেয়া হয়েছে এবং নিরাপত্তার কারণে তিনি নিজ বাসস্থান ছেড়ে মেয়ে নিয়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন। 


গত সপ্তাহে উডল্যান্ড হিলসের এল ক্যামিনো রিয়াল চার্টার হাই স্কুলের এই শিক্ষিকা ‘আই ক্যান্ট ব্রিদ’ লেখা টিশার্ট পরে অনলাইনে ক্লাস নেয়ার পরপরই এক শিক্ষার্থীর অভিভাবক তাকে সমালোচনা করতে থাকেন। 

শিক্ষিকার ওই টিশার্ট পরিহিত ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে সেই অভিভাবক অভিযোগ করেন, ইংরেজি ক্লাসে বর্ণ ও সামাজিক ন্যায়বিচার নিয়ে শিক্ষিকার ওই আলোচনায় তিনি মর্মাহত হয়েছেন। 

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবিটি ছড়িয়ে পরার পরপরই প্রচুর মানুষ তাতে মন্তব্য করতে থাকেন। শিক্ষিকার এই পোশাককে অনেকে সমর্থন জানানোর পাশাপাশি প্রচুর নেতিবাচক ও ঘৃণাসূচক মন্তব্যও আসতে থাকে। 

তবে অবস্থা আরও বাজে দিকে যায় যখন ইউটিউবের পডকাস্ট শো ‘স্লাইটলি অফেনসিভ’ এর সঞ্চালক এলিজাহ শ্যাফার তার টুইটার অ্যাকাউন্টের ছবিটি শেয়ার করেন। এরপর ওই শিক্ষিকার ইমেইলে শত শত ইমেইল আসতে থাকে তাকে হুমকি দিয়ে।  

এতে শিক্ষিকা নিজের ও তার মেয়ের নিরাপত্তার কথা ভেবে বাসা ছেড়ে অন্যত্র আশ্রয় নেন। 

এ ঘটনায় স্কুল কর্তৃপক্ষ, শ্যাফার ও ওই অভিভাবকের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, সেই শিক্ষিকাকে যথাসম্ভব সহযোগিতা তারা করছেন। 

শিক্ষিকাকে হুমকির এই ঘটনায় এল ক্যামিনো রিয়াল চার্টার হাই স্কুলের শিক্ষার্থীরা প্ল্যাকার্ড হাতে স্কুলের সামনে প্রতিবাদ জানিয়েছে। 







এলএ বাংলা টাইমস/এমকে

শেয়ার করুন

পাঠকের মতামত