আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

লস এঞ্জেলেসের আর্কেডিয়ায় পার্টিতে গুলি, নিহত ১

লস এঞ্জেলেসের আর্কেডিয়ায় পার্টিতে গুলি, নিহত ১

এলএ বাংলা টাইমস

লস এঞ্জেলেসের আর্কেডিয়া শহরে এক বাড়ির পার্টিতে গোলাগুলির ঘটনায় এক ব্যক্তি নিহত হয়েছেন।


লস এঞ্জেলেসের কাউন্টি শেরিফ ডিপার্টমেন্ট জানায়, ক্যারোলিন ওয়ে’র ২৮০০ ব্লকের বাড়িতে রাত ৮:৪০ মিনিটের দিকে গোলাগুলির ঘটনা ঘটে।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে ২৩ বছর বয়স্ক এক যুবককে গুলিবিদ্ধ অবস্থায় দেখতে পায়। তাকে একাধিকবার গুলি করা হয়েছিল বলে পুলিশ জানায়।

আর্কেডিয়া পুলিশ লেফটেন্যান্ট কলি সিয়াডলো জানান, হান্টিংটন মেমোরিয়াল হাসপাতালে নিয়ে গেলে সেই যুবককে ডাক্তার মৃত ঘোষণা করেন। 

সিয়াডলো বলেন, “অবস্থা দেখে মনে হচ্ছে তর্ক-বিতর্কের এক পর্যায়ে গুলির ঘটনা ঘটে।”

গুলির ঘটনা যখন ঘটে তখন পার্টিতে প্রায় ২৫ জন উপস্থিত ছিলেন বলে তিনি জানান।

কে গুলি করেছে তা পুলিশ এখনো নিশ্চিত হতে পারেনি। তবে ২৩ বছর বয়স্ক আরেক যুবককে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য আটক ও পরে গ্রেফতার করে। 

লস এঞ্জেলেসে গত কয়েক মাসে বেশ কিছু পার্টিতে গুলি ও হতাহতের ঘটনা ঘটলো।







এলএ বাংলা টাইমস/এমকে

শেয়ার করুন

পাঠকের মতামত