আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

রেকর্ড ভাঙলো ক্যালিফোর্নিয়ার হিট ওয়েভ, রবিবার তাপ আরও বাড়বে

রেকর্ড ভাঙলো ক্যালিফোর্নিয়ার হিট ওয়েভ, রবিবার তাপ আরও বাড়বে

এলএ বাংলা টাইমস

ক্যালিফোর্নিয়ায় স্মরণকালের সবচেয়ে বিপজ্জনক হিট ওয়েভ গত কয়েক দশকের তাপমাত্রার রেকর্ড ভেঙেছে।


শনিবার (৬ সেপ্টেম্বর) উডল্যান্ড হিলসে বেলা ৩টার তাপমাত্রা ছিল ১১৭ ডিগ্রি ফারেনহাইট। এর আগে এই অঞ্চলে সেপ্টেম্বর মাসে সর্বোচ্চ তাপামাত্রার রেকর্ড ছিল ১৯৭৯ সালে ১১৫ ডিগ্রি ফারেনহাইট।

বুরব্যাংকে শনিবার সর্বোচ্চ তাপমাত্রা ১১৩ ডিগ্রিতে পৌঁছায় যা ১৯৭১ সালের সর্বোচ্চ তাপমাত্রার সমান। এছাড়া ভ্যান নুইসে তাপমাত্রা ছিল ১১৫ ডিগ্রি ফারেনহাইট। 

আগামীকাল রবিবার তাপমাত্রা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। উডল্যান্ড হিলসে তাপমাত্রা হতে পারে ১১৯ ডিগ্রি, প্যাসাডিনা ও বুরব্যাঙ্কে ১১৪ ডিগ্রি এবং সিমি ভ্যালিতে ১১০ ডিগ্রি ফারেনহাইট। ন্যাশনাল ওয়েদার সার্ভিসের আবহাওয়াবিদ ডেভিড সুইট এ তথ্য জানান। 

সুইট আরও বলেন, তাপমাত্রা এই পর্যায়ে পৌঁছালে তা সর্বকালের রেকর্ড ভাঙ্গবে। 

এদিকে হিট ওয়েভের কারণে ক্যালিফোর্নিয়ার বিভিন্ন অঞ্চলে ব্ল্যাক আউট হতে পারে এমন আশংকায় পরিস্থিতি সামাল দিতে শুক্রবার জরুরি অবস্থা জারি করেছেন গভর্নর গ্যাভিন নিউসাম।

শনিবার ক্যালিফোর্নিয়ার বেশ কিছু জায়গায় ব্ল্যাক আউটের ঘটনা ঘটেছে। 

সাউদার্ন ক্যালিফোর্নিয়ার প্রধান বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান সাউদার্ন ক্যালিফোর্নিয়া এডিসন জানায়, শনিবার সন্ধ্যায় তিন ডজনেরও বেশি ব্ল্যাক আউটের ঘটনা ঘটেছে যার ফলে ২ হাজারের মতো অধিবাসী ব্ল্যাক আউটের কবলে পড়ে। 

লস এঞ্জেলেস ডিপার্টমেন্ট অফ ওয়াটার অ্যান্ড পাওয়ারের মুখপাত্র জো রামালো বলেন, শহরে তাদের ১৫ লাখ গ্রাহকের মধ্যে ৫৫০ জন ব্ল্যাক আউটের কবলে পড়ে। 

তাদের সংস্থার কর্মীরা এসব জায়গায় বিদ্যুৎ সরবরাহ দিতে কাজ করছেন বলে জানান তিনি।

এদিকে তীব্র গরমে অগ্নিকাণ্ডে ও দাবানলের আশংকাও বাড়ছে। এ জন্য ন্যাশনাল ওয়েদার সার্ভিস সাউদার্ন ক্যালিফোর্নিয়ার ভ্যালি ও পার্বত্য অঞ্চলে রবিবার সন্ধ্যা ৬টা থেকে সোমবার রাত ১০টা পর্যন্ত রেড-ফ্ল্যাগ সতর্কতা জারি করেছে। 






 এলএ বাংলা টাইমস/এমকে

শেয়ার করুন

পাঠকের মতামত