আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

ক্যালিফোর্নিয়ায় সকল জাতীয় বন বন্ধ ঘোষণা

ক্যালিফোর্নিয়ায় সকল জাতীয় বন বন্ধ ঘোষণা

হেলিকপ্টারের মাধ্যমে পানি ছিটিয়ে দাবানল নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। ছবি: সংগৃহীত

ক্রমবর্ধমান দাবানলের কারণে ক্যালিফোর্নিয়ার সকল জাতীয় বন বিকেল ৫টা পর্যন্ত বন্ধ থাকবে। 


যুক্তরাষ্ট্রের ফরেস্ট সার্ভিস বুধবার সকালে এই ঘোষণা জারি করে। এর আগে সোমবার অঙ্গরাজ্যের ৮টি বন বন্ধের ঘোষণা এসেছিল। বুধবারের নতুন নির্দেশের মাধ্যমে এখন সকল বনই বন্ধ হয়ে গেল।

বন বিভাগের এক মুখপাত্র বলেন, “আমরা সোমবার ৮ টি বন বন্ধের ঘোষণা দিয়েছিলাম। কিন্তু দাবানল আরও বৃদ্ধি পাওয়ার কারণে এখন নতুন এই ঘোষণা দিতে হলো।” 

আঞ্চলিক বন কর্মকর্তা র‍্যান্ডি মুর বলেন, “জনসাধারণ ও দমকলকর্মীদের নিরাপত্তার জন্য এই সাময়িক বন্ধের পদক্ষেপ আমাদের নিতে হলো। পরিস্থিতির উন্নয়ন হওয়ার আগ পর্যন্ত এই নির্দেশনা বহাল থাকবে। 

ক্যালিফোর্নিয়ার সকল অধিবাসী ও বনে আসা ভ্রমণকারীদের আমরা অনুরোধ জানাই এই নির্দেশনা সতর্কতার সাথে মেনে চলতে যাতে আমাদের দমকলকর্মীরা বনের আগুন নেভানোর কাজে আরও ভালভাবে মনোযোগ দিতে পারে।” 

ক্যালিফোর্নিয়ার ১৮টি বন মোট ২০ মিলিয়নের ও বেশি জায়গা জুড়ে আছে। গত এক দশকের মধ্যে সকল বন বন্ধ করে দেয়ার নির্দেশনা এবারই প্রথম এলো। 

এসব জাতীয় বনের এলাকার মধ্যে পড়ে এমন কোনো জায়গায় সকল ক্যাম্পগ্রাউন্ড ও দিনে ব্যবহার যোগ্য স্থানগুলোও বন্ধ করা হয়েছে। এছারা এসব জায়গায় ক্যাম্পফায়ার ও গ্যাস স্টোভ জ্বালানো নিষিদ্ধ করা হয়েছে।

বন কর্মকর্তারা জানান, বন আবার কবে খোলা যেতে পারে তা নিয়ে ভবিষ্যতে পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত নেয়া হবে। তবে এই মুহুর্তে কোনো সম্ভাব্য সময় জানানো সম্ভব নয় বলে জানান তারা। 







এলএ বাংলা টাইমস/এমকে

শেয়ার করুন

পাঠকের মতামত