আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

ক্যালিফোর্নিয়ায় দাবানলে তিনজনের মৃত্যু, বাড়ছে আগুন

ক্যালিফোর্নিয়ায় দাবানলে তিনজনের মৃত্যু, বাড়ছে আগুন

আগুন তীব্র হচ্ছে অরেগন ও ওয়াশিংটনেও

ক্রমেই ভয়ংকর হয়ে উঠছে যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলের দাবানল। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) নরদার্ন ক্যালিফোর্নিয়ায় দাবানলের প্রকোপে বিস্ফোরণের ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত মাস থেকে এখন পর্যন্ত দাবানলের কারণে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১১ জনে। 

ন্যাশনাল ইন্টারএজেন্সি ফায়ার সেন্টার কর্তৃপক্ষ জানিয়েছে, যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলীয় অঞ্চলে ১০০টির মতো দাবানল সক্রিয় রয়েছে। এরমধ্যে দাবানলের কারণে সবচেয়ে বিপর্যস্ত অবস্থায় রয়েছে ক্যালিফোর্নিয়া, অরেগন ও ওয়াশিংটন রাজ্য। রাজ্যগুলোতে চলমান বৈরি আবহাওয়া ও মৌসুমি শুষ্ক ঝড়ো বাতাসে দাবানল আরো মারাত্মক আকার ধারণ করছে। ইতোমধ্যে দাবানলে রাজ্য তিনটির প্রায় তিন মিলিয়ন একর জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। 

ক্যালিফোর্নিয়া ফায়ার ডিপার্টমেন্ট সূত্র জানিয়েছে, দাবানলের প্রকোপে বিস্ফোরণ ঘটায় তিনজনের মৃত্যু হয়৷ তাছাড়া বেশ কয়েকজন আগুনে পুড়ে গেছে৷ পাশাপাশি নরদার্ন সিয়েরা নেভাদা অঞ্চলের হাজার হাজার বাড়ি দাবানলে পুড়ে যাওয়ার আশংকায় রয়েছে। ফলে ইউবা, প্লুমাস কাউন্টির প্রায় ২০ হাজার বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে। 

এলএ ফায়ার আরো জানায়, সিয়েরা ন্যাশনাল ফরেস্টের দাবানল সবচেয়ে ভয়াবহ আকার ধারণ করেছে। সিয়েরা ন্যাশনাল ফরেস্টের ক্রিক ফায়ারের কারণে এখন পর্যন্ত ফ্রেসনো ও মাদেরা কাউন্টির দুই লাখ একর জমি ও ৪০০টি কাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। 

তাছাড়া, জেন্ডার রিভিল পার্টির আতশবাজি থেকে শুরু হওয়া এল দরেদোর দাবানলে ১২ হাজার একর জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। ফায়ার সার্ভিস কর্মীদের একান্ত চেষ্টায় ১৭ শতাংশ আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

এদিকে, অরেগন রাজ্যের গভর্নর ক্যাট ব্রাউন জানান, দাবানলের কারণে রাজ্যের কয়েকটি শহর সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে। অঞ্চলটিতে ঘন্টায় ৭২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হওয়ায় আরো দ্রুত ছড়াচ্ছে দাবানল। ফলে অরেগন এর উপত্যকা ও উপকূলীয় অঞ্চল থেকে হাজার হাজার বাসিন্দা সরে যেতে বাধ্য হয়েছে। 

অরেগন ও ক্যালিফোর্নিয়ার পাশাপাশি দাবানলে বিপর্যস্ত ওয়াশিংটন রাজ্যটিও। রাজ্যটির গভর্নর জে ইন্সলে জানান, ১২টি দাবানলের কারণে এখন পর্যন্ত দুই লাখ একর জমি পুড়ে গেছে৷ একটি কাউন্টির ৮০ শতাংশ বাড়িঘর ও পাবলিক প্রোপার্টি বিনষ্ট হয়েছে দাবানলে। 


এলএবাংলাটাইমস/ওএম 

শেয়ার করুন

পাঠকের মতামত