আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

যুক্তরাষ্ট্রে দাবানলে ২৬ জনের মৃত্যু, নিখোঁজ আরো ১২

যুক্তরাষ্ট্রে দাবানলে ২৬ জনের মৃত্যু, নিখোঁজ আরো ১২

দাবানলে জ্বলছে মাইলের পর মাইল

জ্বলছে ক্যালিফোর্নিয়া, অরেগন ও ওয়াশিংটন

যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলে শুরু হওয়া দাবানলে এখন পর্যন্ত ২৬ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে সর্বোচ্চ ক্যালিফোর্নিয়ায় ১৯ জন, অরেগন রাজ্যে ৬ জন ও ওয়াশিংটন রাজ্যে ১ জন দাবানলের প্রকোপে প্রাণ হারায়। 

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া, অরেগন, ওয়াশিংটন, ইডাহো ও মন্টানায় ১০০টির বেশি দাবানল সক্রিয় রয়েছে। এই দাবানলে বারোটি রাজ্যের প্রায় সাড়ে চার মিলিয়ন একর জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। 

এলএ ফায়ার সূত্র জানিয়েছে, সম্প্রতি চলমান দাবানলগুলোর মধ্যে সবচেয়ে বড় তিনটি দাবানলের সূত্রপাত হয়েছে ক্যালিফোর্নিয়ায়। অল্প বৃষ্টিপাত, উচ্চ তাপমাত্রা আর শুষ্ক ঝড়ো বাতাসে দাবানল আরো তীব্র আকার ধারণ করেছে। এসব দাবানল নিয়ন্ত্রনে আরো সময় লাগবে। 

ক্যালিফোর্নিয়ায় শুরু হওয়া দাবানলগুলোর মধ্যে সবচেয়ে প্রকট আকার ধারণ করেছে নর্থ কমপ্লেক্সের স্যাকরামেন্টোর দাবানল। গত আগস্টে বজ্রপাতের কারণে শুরু হওয়া এই দাবানলে ইতোমধ্যে ৪ লাখ ৭১ হাজার একর জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। ছোট ছোট অনেকগুলো দাবানল একসাথে আরো বাড়ছে আগুন। এই দাবানলে ইতোমধ্যে এক শিশুসহ ১০ জন মারা গেছে। 

এদিকে, সিয়েরা ন্যাশনাল ফরেস্টের দাবানল আগের থেকে কিছুটা নিয়ন্ত্রনে এসেছে বলে জানিয়েছেন ফরেস্ট সার্ভিস সুপারভাইজার ডিন গোল্ড। তিনি বলেন, 'আবহাওয়া অনুকূলে থাকায় আগুনের ছয় শতাংশ নিয়ন্ত্রনে আনা সম্ভব হয়েছে। এখন পর্যন্ত প্রায় দুই লাখ একর জমি আগুনে পুড়ে গেছে। সেক্ষেত্রে এটাকে ফায়ার সার্ভিস কর্মীদের সফলতা বলা যায়'। 

ক্যালিফোর্নিয়ার গভর্নর গভিন নিউসাম বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে ক্যালিফোর্নিয়ায় এতো ঘনঘন বিপর্যয় দেখা দিচ্ছে। গতবছরেও দাবানলে ক্যালিফোর্নিয়া বিপর্যস্ত হয়েছে। জলবায়ু পরিবর্তনের বিষয়টি আর অস্বীকার করার উপায় নেই। 

ক্যালিফোর্নিয়ার পাশাপাশি অরেগন রাজ্যেও দাবানলের প্রকোপ ছড়িয়ে পড়েছে তীব্রভাবে। অরেগন ডিপার্টমেন্ট অব ফরেস্টি ফায়ার চীফ ডোউগ গ্রেফ জানান, অরেগনের অন্তত আটটি দাবানল আসন্ন শীত পর্যন্ত অব্যাহত থাকতে পারে। দাবানলের কারণে ইতোমধ্যে ৫০,০০০ বাসিন্দাকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। এরমধ্যে ১৬ বছরের এক শিশুসহ দাবানলে মৃত্যু হয়েছে ছয়জনের। তাছাড়া নিখোঁজ রয়েছে জ্যাকসন, লেন এবং ম্যারিওন কাউন্টির ১২ জন বাসিন্দা। 

এছাড়াও ওয়াশিংটনে চলমান দাবানলে ইস্টার্ন ওয়াশিংটনের প্রায় ৮০ শতাংশ কাঠামো সম্পূর্ন ভস্মীভূত হয়েছে। প্রায় ১৬ টি বড় দাবানল এখনো সক্রিয় আছে রাজ্যটিতে। এছাড়াও দাবানলের কবলে পড়ে এক বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। 

দাবানলের কারণে ক্যালিফোর্নিয়া, অরেগন ও ওয়াশিংটনের বাতাসকে মারাত্মক ঝুঁকিপূর্ণ হিসেবে আখ্যা দিয়েছে ফেডারেল এয়ার কোয়ালিটি মনিটরস। আর বিশেষজ্ঞরা বলছেন, দাবানলের কারণে দূষিত বাতাসে করোনাভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ার আশংকাও রয়েছে। 

এলএবাংলাটাইমস/ওএম 

শেয়ার করুন

পাঠকের মতামত