আপডেট :

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

লস এঞ্জেলেসে চাকরিচ্যুত হতে পারেন অনেকে

লস এঞ্জেলেসে চাকরিচ্যুত হতে পারেন অনেকে

দপ্তর প্রধানদের কর্মী ছাটাই করার নির্দেশ দিয়েছেন মেয়র এরিক গারসেটি

মেয়র এরিক গারসেটির নির্দেশ

লস এঞ্জেলেসে করোনাভাইরাসের কারণে চাকরি থেকে ছাঁটাই হতে পারেন অনেকে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) লস এঞ্জেলেসের মেয়র এরিক গারসেটি রাজ্যটির বিভিন্ন দপ্তর প্রধানের কাছে  'সম্ভাব্য ছাঁটাই প্রক্রিয়ার' প্রস্তুতি নিতে এক স্মারকলিপি পেশ করেন।

করোনাভাইরাসের কারণে রাজ্যের বাজেট ও রাজস্ব ঘাটতি পোষাতে কর্মীদের ছাঁটাই করার এই সিদ্ধান্ত নিতে যাচ্ছে রাজ্য কর্তৃপক্ষ। মেয়র গারসেটি রাজ্যের দাপ্তরিক প্রধানদের খরচ কমাতে ও অপ্রয়োজনীয় কিংবা কম গুরুত্বপূর্ণ পদগুলো থেকে কর্মী ছাঁটাই করতে সম্ভাব্য রূপরেখা তৈরির নির্দেশ দিয়েছেন। এই ছাঁটাই এর তালিকায় এয়ারপোর্ট, বন্দর, পানি ও বিদ্যুৎ, ফায়ার সার্ভিস ও পুলিশ দপ্তরের কর্মীরাও থাকবেন। 

স্মারকলিপিতে মেয়র এরিক গারসেটি উল্লেখ করেন,  করোনাভাইরাসের কারণে রাজ্যটির অর্থনীতি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। তাছাড়া রাজ্যটির বাজেট ঘাটতি দেখা দিয়েছে। ২০২০-২০২১ অর্থ বছরে ২০০ মিলিয়ন ডলার বাজেট ঘাটতি হয়েছে। শহরের রিজার্ভ ফান্ড কমিয়ে আনা হয়েছে ২৬৩ মিলিয়ন ডলারে - যা সাধারণ রাজস্ব তহবিলের চার শতাংশেরও কম। 

মেয়র এরিক গারসেটি স্বারকলিপিতে আরো উল্লেখ করেন, করোনাভাইরাসের কারণে আমাদের রাজ্যের মোট রাজস্ব ঠিক কতোটুকু কমতে পারে এটা এখনো পরিষ্কার নয়। তবে প্রথম দুই মাসে দশ মিলিয়ন ডলার রাজস্ব ঘাটতি দেখা দিয়েছে৷ করোনাভাইরাসের কারণে বিপর্যস্ত অর্থনীতি স্থিতিশীল করতে তাই এখনি পদক্ষেপ নেওয়া জরুরি। 

এছাড়াও মেয়র এরিক গারসেটি লস এঞ্জেলেসের এডমিনিস্ট্রেটিভ অফিসার রিচার্ড লেয়লিনকে নির্দেশ দিয়েছেন বিভিন্ন শ্রমিক ইউনিয়নের সাথে বৈঠক করতে। বৈঠকে কর্মীদের খরচ কমানো কিংবা বেতন-ভাতা পুনর্বিবেচনা করে কমানোর প্রস্তাবনা দেওয়ার পরামর্শ দেন মেয়র। এছাড়াও সম্ভাব্য সকল খাতে খরচ কমাতে ও কর্মী নিয়োগের ক্ষেত্রে কমপক্ষে তিন শতাংশ ব্যায় কমাতে পরিচালকদের নির্দেশ দেন মেয়র। 


এলএবাংলাটাইমস/ওএম 

শেয়ার করুন

পাঠকের মতামত