আপডেট :

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচনে কারেন বাসের বিরুদ্ধে গেলেন একসময়ের ঘনিষ্ঠ রাজনৈতিক মিত্ররা

        দেশে ফেরার প্রস্তুতি, শেখ হাসিনার পক্ষে নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন

        ডানা হোয়াইটকে নতুন মুখপাত্র করার প্রস্তাব ফিরিয়ে নিলেন ট্রাম্প, বললেন ছিল নিছক মজা

        ৫০ বছরের ইতিহাসের ইতি, ২০২৭ সালে স্থায়ীভাবে বন্ধ হচ্ছে ক্যালিফোর্নিয়ার জনপ্রিয় বিনোদন পার্ক

        অভিবাসীদের ব্যাপক বহিষ্কার নিয়ে অবস্থান নরম করছেন ট্রাম্প, ডেমোক্র্যাটদের সঙ্গে আলোচনার ইঙ্গিত

        নিউইয়র্কে পাঁচতলার জানালা থেকে পড়ে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃ ত্যু

        হার্ভার্ড-এমআইটির শিক্ষার্থী থেকে মেয়র, কে এই নিথিয়া রামন

        কয়েক দশক ধরে গ্যাং সহিংসতা কমাতে কাজ, এবার হ ত্যা ষড়যন্ত্রের অভিযোগে গ্রেপ্তার

        সমুদ্রগর্ভে হারানোর ঝুঁকিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার রেলপথ, রক্ষায় বড় উদ্যোগ

        ট্রাম্পের ২৫০ ফুট বিজয়স্তম্ভ নির্মাণে সাময়িক নিষেধাজ্ঞা দিলেন মার্কিন বিচারক

        নিজের সাজানো ওভাল অফিসের পরিবর্তন ঠেকাতে নির্বাহী আদেশে সই ট্রাম্পের

        ক্যালিফোর্নিয়ায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৫৪৮ বন্দির সাজা কমালেন গভর্নর গ্যাভিন নিউজম

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচনে কারেন বাসকে হারিয়ে ইতিহাস গড়লেন নিত্যা রামন

        ‘শত্রু আর কেউ নয়, আমরাই’, ট্রাম্প শিবিরের ভেতরের ব্যর্থতার চিত্র প্রকাশ্যে

        ৩৩টি গবেষণায় উঠে এল পু রুষাঙ্গের গড় আকার, দৈর্ঘ্য ও পরিধি নিয়ে বাস্তব তথ্য

        নিউইয়র্কের ব্রুকলিনে আবাসিক ভবনে ভয়াবহ আ গুন, ছয়জনের মৃ ত্যু

        হরমুজ প্রণালিতে আরও তিনটি ট্যাংকার ক্ষতিগ্রস্ত, যু দ্ধ বন্ধে ইরানের চাপ অব্যাহত

        ধর্ষণ ও যৌন হা মলার মামলায় দোষী সাব্যস্ত ব্রিটিশ অভিনেতা রাসেল ব্র্যান্ড

        কালো পোশাকে ইনগলউড থেকে নিখোঁজ ১৫ বছরের কিশোর, সন্ধানে জরুরি বার্তা

        ৭৫০ মিলিয়ন ডলারের সংস্কারকাজে ১৬ মাস বন্ধ থাকবে লস এঞ্জেলেসের গুরুত্বপূর্ণ সেতু

৫০ বছরের ইতিহাসের ইতি, ২০২৭ সালে স্থায়ীভাবে বন্ধ হচ্ছে ক্যালিফোর্নিয়ার জনপ্রিয় বিনোদন পার্ক

৫০ বছরের ইতিহাসের ইতি, ২০২৭ সালে স্থায়ীভাবে বন্ধ হচ্ছে ক্যালিফোর্নিয়ার জনপ্রিয় বিনোদন পার্ক

ছবিঃ এলএবাংলাটাইমস

 ক্যালিফোর্নিয়ায় পাঁচ দশকেরও বেশি সময় ধরে দর্শনার্থীদের বিনোদন দিয়ে আসা জনপ্রিয় অ্যামিউজমেন্ট পার্ক ‘ক্যালিফোর্নিয়াস গ্রেট আমেরিকা’ স্থায়ীভাবে বন্ধ হতে যাচ্ছে। ২০২৭ সালের ৬ সেপ্টেম্বর, শ্রমিক দিবসে (লেবার ডে) পার্কটির শেষ কার্যদিবস নির্ধারণ করা হয়েছে।

উত্তর ক্যালিফোর্নিয়ার সান্তা ক্লারা শহরে অবস্থিত এই বিনোদনকেন্দ্রটি ১৯৭৬ সালে যাত্রা শুরু করে। যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২০০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত বিভিন্ন উদ্‌যাপনের অংশ হিসেবে পার্কটি চালু করা হয়েছিল। দীর্ঘ পাঁচ দশকে কয়েক কোটি দর্শনার্থী এখানে ঘুরতে এসেছেন। বিশেষ করে বে এরিয়ার পরিবার ও বিনোদনপ্রেমীদের কাছে এটি ছিল পরিচিত একটি গন্তব্য।

পার্ক কর্তৃপক্ষ গত ৬ নভেম্বর শুক্রবার আনুষ্ঠানিকভাবে স্থায়ীভাবে বন্ধের ঘোষণা দেয়। একই সঙ্গে জানানো হয়, ২০২৭ সাল হবে পার্কটির শেষ পরিচালনাবর্ষ। বিদায়ের আগে দর্শনার্থীদের জন্য আয়োজন করা হবে বিশেষ ‘ফেয়ারওয়েল সিজন’। মার্চ ২০২৭ থেকে শুরু হওয়া এই শেষ মৌসুমে দর্শনার্থীরা একবারের জন্য হলেও প্রিয় রাইড, বিনোদনমূলক আয়োজন ও পারিবারিক স্মৃতিগুলো ফিরে দেখার সুযোগ পাবেন।

পার্কটিতে রয়েছে বিভিন্ন ধরনের রোলার কোস্টার, পরিবার ও শিশুদের জন্য বিশেষ আকর্ষণ, ‘প্ল্যানেট স্নুপি’ এবং ‘সাউথ বে শোরস ওয়াটারপার্ক’। এসব আয়োজন কয়েক প্রজন্মের দর্শনার্থীর কাছে জনপ্রিয়তা পেয়েছে।

কেন বন্ধ হচ্ছে পার্কটি, তার পেছনে রয়েছে জমির মালিকানা ও দীর্ঘমেয়াদি ইজারা চুক্তির বিষয়টি।

২০২২ সালে পার্কটির তৎকালীন মালিক প্রতিষ্ঠান সিডার ফেয়ার ৩১০ মিলিয়ন ডলারে প্রায় ১১২ একর জমি সান ফ্রান্সিসকোভিত্তিক রিয়েল এস্টেট প্রতিষ্ঠান প্রোলজিসের কাছে বিক্রি করে। তবে জমি বিক্রির পরও পার্কটি পরিচালনার জন্য ইজারা চুক্তি অব্যাহত ছিল। চুক্তির মেয়াদ ২০২৮ সাল পর্যন্ত থাকার কথা ছিল।

২০২৪ সালে সিডার ফেয়ার ও সিক্স ফ্ল্যাগস একীভূত হওয়ার পর নতুন ব্যবস্থাপনা প্রতিষ্ঠান ইজারার মেয়াদ আর বাড়ানোর সিদ্ধান্ত নেয়নি। ফলে দীর্ঘদিন ধরে পার্কটি বন্ধ হওয়ার যে আশঙ্কা তৈরি হয়েছিল, শেষ পর্যন্ত সেটিই বাস্তবে রূপ নিতে যাচ্ছে।

পার্কটির ব্যবস্থাপক ডেভ ভোসেপকা বলেন, পাঁচ দশকেরও বেশি সময় ধরে এই বিনোদনকেন্দ্র মানুষের মধ্যে পারিবারিক বন্ধন তৈরি করেছে। বহু পরিবারের ঐতিহ্য ও স্মৃতির সঙ্গে জায়গাটি জড়িয়ে রয়েছে।

তিনি বলেন, শেষ মৌসুমটি বে এরিয়ার বিভিন্ন প্রজন্মের দর্শনার্থীদের জন্য পরিবার ও বন্ধুদের সঙ্গে আবারও সময় কাটানোর এবং প্রিয় আকর্ষণগুলো উপভোগ করার সুযোগ তৈরি করবে।

পার্ক কর্তৃপক্ষ জানিয়েছে, শেষ মৌসুমে কী ধরনের বিশেষ আয়োজন থাকবে, সে বিষয়ে বিস্তারিত পরিকল্পনা এখনো চূড়ান্ত হয়নি। পরিকল্পনা চূড়ান্ত হলে পর্যায়ক্রমে তা জানানো হবে।

পাঁচ দশকেরও বেশি সময় ধরে উত্তর ক্যালিফোর্নিয়ার বিনোদনজগতে গুরুত্বপূর্ণ অবস্থান ধরে রাখা ক্যালিফোর্নিয়াস গ্রেট আমেরিকার বিদায় তাই স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি দীর্ঘদিনের দর্শনার্থীদের জন্যও একটি স্মরণীয় অধ্যায়ের সমাপ্তি হতে যাচ্ছে।

শেয়ার করুন

পাঠকের মতামত