আপডেট :

        ধর্ষণ ও যৌন হা মলার মামলায় দোষী সাব্যস্ত ব্রিটিশ অভিনেতা রাসেল ব্র্যান্ড

        কালো পোশাকে ইনগলউড থেকে নিখোঁজ ১৫ বছরের কিশোর, সন্ধানে জরুরি বার্তা

        ৭৫০ মিলিয়ন ডলারের সংস্কারকাজে ১৬ মাস বন্ধ থাকবে লস এঞ্জেলেসের গুরুত্বপূর্ণ সেতু

        বিকেলেই অন্ধকার নামায় বিরক্ত ট্রাম্প, সিনেটকে সময় পরিবর্তন বন্ধের আইন পাসের তাগিদ

        টাম্পায় সিটিব্যাংকে গু লি চালিয়ে নারী হ ত্যা, নিরাপত্তাকর্মীর পাল্টা ব্যবস্থায় নি হ ত হামলাকারী

        ক্যালিফোর্নিয়ায় বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী সেতুতে বসছে নজরদারি ক্যামেরা, দেখা যাবে প্রাণীদের চলাচল

        ধনীদের সম্পদের ওপর কর বসানোর উদ্যোগে বিভক্ত ক্যালিফোর্নিয়ার ভোটার, সামনে এল নানা কারণ

        ডেমোক্র্যাটদের বড় জয়ে চাপে ইলন মাস্ক, ঝুঁকিতে স্পেসএক্স ও টেসলার ভবিষ্যৎ

        ল্যাঙ্কাস্টারে আতশবাজির দুর্ঘটনায় আ হ ত কিশোরী, হেলিকপ্টারে নেওয়া হলো হাসপাতালে

        নিউ জার্সিতে ৮৪৭ মিলিয়ন ডলারের পাওয়ারবল জ্যাকপট জিতল এক টিকিট

        লস এঞ্জেলেস কাউন্টিতে নিখোঁজ ২৩ বছর বয়সী যুবক, সন্ধানে স্বজনদের উদ্বেগ

        অরেঞ্জ কাউন্টিতে ব্যাংক হিসাবের তথ্য চুরি করে ৯০ হাজার ডলারের বেশি জালিয়াতি

        হ্যালোউইনে পুলিশের গাড়ির ধাক্কায় প্রাণ গেল দুই সন্তানের মায়ের, জবাব চাইছে পরিবার

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচনে কারেন বাসকে পেছনে ফেলে এগিয়ে নিথিয়া রমন

        পোপ লিওর হাতে বব ডিলানের আত্মজীবনী, ডিলান পেলেন জপমালা

        কংগ্রেসের নিয়ন্ত্রণ নিয়ে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে চার তদন্তের প্রস্তুতি ডেমোক্র্যাটদের

        পাঁচ কারণে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবি হলো রিপাবলিকানদের

        প্রথম মুসলিম সিনেটর থেকে কৃষ্ণাঙ্গ নারী গভর্নর, নির্বাচনে ইতিহাস গড়লেন যারা

        নিউইয়র্কে নির্মাণকাজে আশ্রয়চ্যুত সাত পেঁচা মিলল কাছের আরেক জলাধারে

        তিন বিমান সংস্থার ৬ লাখ ডলার জা লি য়া তি, সাবেক কর্মীর ১৬ মাস কা রা দ ণ্ড

কালো পোশাকে ইনগলউড থেকে নিখোঁজ ১৫ বছরের কিশোর, সন্ধানে জরুরি বার্তা

কালো পোশাকে ইনগলউড থেকে নিখোঁজ ১৫ বছরের কিশোর, সন্ধানে জরুরি বার্তা

ছবিঃ এলএবাংলাটাইমস

লস এঞ্জেলেস কাউন্টির ইনগলউড শহরে ১৫ বছর বয়সী এক কিশোর নিখোঁজ হয়েছে। তার সন্ধানে ‘এন্ডেঞ্জার্ড মিসিং অ্যাডভাইজরি’ বা বিপদাপন্ন নিখোঁজ সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ।

নিখোঁজ কিশোরের নাম অ্যান্ডি দিয়াজ। ক্যালিফোর্নিয়া হাইওয়ে প্যাট্রোলের তথ্য অনুযায়ী, বুধবার বিকেল ৪টার দিকে ইনগলউডের ওয়েস্ট ৭৮তম স্ট্রিট ও ওয়েস্ট থার্ড অ্যাভিনিউ এলাকার কাছ থেকে তাকে সর্বশেষ দেখা যায়।

অ্যান্ডির উচ্চতা ৫ ফুট ৩ ইঞ্চি এবং ওজন প্রায় ১৩০ পাউন্ড। তার চুল কালো এবং চোখের রং বাদামি। নিখোঁজ হওয়ার সময় তার পরনে ছিল কালো রঙের লম্বা হাতার টি-শার্ট, কালো প্যান্ট ও কালো জুতা।

কর্তৃপক্ষ জানিয়েছে, অ্যান্ডি কোথায় যেতে পারে সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। তবে ধারণা করা হচ্ছে, সে পায়ে হেঁটে চলেছে।

ইনগলউড পুলিশ বিভাগ কিশোরটির নিখোঁজ হওয়ার খবর জানানোর পর ক্যালিফোর্নিয়া হাইওয়ে প্যাট্রোল এই সতর্কতা জারি করে।

অ্যান্ডিকে কোথাও দেখে থাকলে বা তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য জানা থাকলে জরুরি নম্বর ৯১১-এ যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।

শেয়ার করুন

পাঠকের মতামত