আপডেট :

        নিখোঁজের প্রায় ২৪ ঘণ্টা পর মাটির নিচে কুকুরের খাঁচায় মিলল শিশুর সন্ধান

        ক্যাম্পাসে নিরাপত্তা নিয়ে উদ্বেগ, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়লেন দুই চীনা শিক্ষার্থী

        ইরান যুদ্ধের প্রভাবে যুক্তরাষ্ট্রে শীতের গরম রাখার খরচ বাড়ছে, হিটিং অয়েলে ৭০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি

        বিবিসির বিরুদ্ধে ট্রাম্পের ১০ বিলিয়ন ডলারের মানহানির মামলা চলবে, বাদ একটি অভিযোগ

        কৃষ্ণাঙ্গ শিক্ষকদের গালিগালাজ করছে শিক্ষার্থীরা, বর্ণবাদ ঠেকাতে নতুন উদ্যোগ লস এঞ্জেলেসের স্কুলে

        ৮০ মিলিয়ন ডলারের পারিবারিক ট্রাস্টের গল্প সাজিয়ে ব্যাংকের কোটি ডলার হাতিয়ে নেওয়ার অভিযোগ

        যুক্তরাষ্ট্রে শিশুখাদ্য ও ফর্মুলা দুধের দাম এক মাসে রেকর্ড ৫ দশমিক ১ শতাংশ বেড়েছে

        ডোজের কর্মকাণ্ড নিয়ে ইলন মাস্ককে জেরার প্রস্তুতি নিচ্ছেন ডেমোক্র্যাট আইনপ্রণেতারা

        ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্র-ইসরায়েল সম্পর্কে টানাপোড়েন, দুই নেতার উত্তপ্ত ফোনালাপ

        কম আয়ের পরিবারকে স্বাস্থ্যকর খাবার কিনতে আর্থিক প্রণোদনা দিচ্ছে ক্যালিফোর্নিয়া

        শিশুদের বিরুদ্ধে যৌন নি পীড়নের অভিযোগ, নতুন তথ্যের পর আবার গ্রেপ্তার শিক্ষক

        লস এঞ্জেলেসসহ দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তিন দফা ঝড়ের আশঙ্কা, কমবে তাপমাত্রা

        ট্রাম্পের বিরুদ্ধে তদন্তে নামলে ডেমোক্র্যাট আইনপ্রণেতাদের ফৌজদারি তদন্তের হুঁশিয়ারি হোয়াইট হাউসের

        ক্যানসারের কথা আগে জানলে ২০২৪ সালে দ্বিতীয় মেয়াদে নির্বাচন করতেন না বাইডেন

        ব্রিটিশ বিমানঘাঁটি আরএএফ ফেয়ারফোর্ডে হামলার পরিকল্পনায় ইরান-সংশ্লিষ্ট তিনজনের নাম

        কানাডার ১৪টি ছোট শহরে অভিবাসনের সুযোগ, থাকছে স্থায়ী বসবাসের পথ

        ১৩ বছরের অপেক্ষার অবসান, ১৯ নভেম্বর আসছে গেমিং দুনিয়ার আলোচিত জিটিএ ৬

        ক্যালিফোর্নিয়ায় আবাসন সংকট সমাধানের প্রস্তাব প্রত্যাখ্যান, নতুন করে জটিলতায় বাড়ি নির্মাণ

        নতুন মেয়র নিতিয়া রমন, ভবিষ্যতে কীভাবে বদলাতে পারে লস এঞ্জেলেস পুলিশ বিভাগ

        শিশুদের নি র্যা তনের ভিডিও সরানো না হলে স্পেনে টিকটক বন্ধের দাবি সরকারের

তিন বিমান সংস্থার ৬ লাখ ডলার জা লি য়া তি, সাবেক কর্মীর ১৬ মাস কা রা দ ণ্ড

তিন বিমান সংস্থার ৬ লাখ ডলার জা লি য়া তি, সাবেক কর্মীর ১৬ মাস কা রা দ ণ্ড

ছবিঃ এলএবাংলাটাইমস

তিনটি বড় বিমান সংস্থার সঙ্গে প্রায় ৬ লাখ ডলারের জা লি য়া তি র ঘটনায় সাবেক এক বিমানকর্মীকে ১৬ মাসের কা রা দ ণ্ড দেওয়া হয়েছে। টিকিটের শ্রেণি পরিবর্তন, বুকিং সংশোধন এবং অনুমতি ছাড়া ভ্রমণ ভাউচার তৈরির মাধ্যমে এই অ নি য় ম করা হয়।

মঙ্গলবার ফেডারেল কর্মকর্তারা এ তথ্য জানান। দণ্ডপ্রাপ্ত চ্যাকুলভিন হেইস (৩৭) ফ্লোরিডার জ্যাকসনভিলের বাসিন্দা। সোমবার যুক্তরাষ্ট্রের ফেডারেল আদালত তাঁকে কা রা দ ণ্ড দেন। পাশাপাশি পুরো ৬ লাখ ২ হাজার ৮৮৬ ডলার ১৮ সেন্ট ক্ষতিপূরণ হিসেবে পরিশোধের নির্দেশ দিয়েছেন বিচারক জন এফ. ওয়াল্টার।

ফেডারেল তদন্তকারীদের তথ্য অনুযায়ী, ২০১৭ সালের জানুয়ারি থেকে ২০১৯ সালের ডিসেম্বর পর্যন্ত এই জা লি য়া তি চলে। সে সময় হেইস এবং তাঁর সহযোগীরা জিএটি এয়ারলাইন গ্রাউন্ড সাপোর্ট নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। প্রতিষ্ঠানটি হলিউড বারব্যাংক বিমানবন্দরসহ বিভিন্ন বিমানবন্দরে টিকিটিং ও গ্রাউন্ড সাপোর্ট সেবা দিত।

কর্মসূত্রে তাঁরা ইউনাইটেড ও ডেল্টা এয়ারলাইন্সের বুকিং ব্যবস্থায় প্রবেশের সুযোগ পেতেন। এয়ারলাইন্সগুলোর পারস্পরিক চুক্তির মাধ্যমে আমেরিকান এয়ারলাইন্সের ফ্লাইটও বুক করতে পারতেন।

হেইস ও তাঁর সহযোগীরা চাকরির অংশ হিসেবে ব্যবহৃত ‘ওয়েভারস অ্যান্ড ফেভার্স’ নামে একটি বিশেষ টিকিটিং সুবিধার অপব্যবহার করেন। এই ব্যবস্থায় গ্রাহকসেবা কর্মীরা প্রয়োজন অনুযায়ী বুকিংয়ে বিশেষ পরিবর্তন করতে পারতেন।

এই সুযোগ কাজে লাগিয়ে তাঁরা যাত্রীদের ইকোনমি ক্লাসের টিকিট ফার্স্ট ক্লাসে উন্নীত করতেন এবং অতিরিক্ত ফি ছাড়াই ভ্রমণসূচি পরিবর্তন করতেন। পাশাপাশি অনুমতি ছাড়া ইলেকট্রনিক ট্রাভেল কুপন তৈরি করতেন, যেগুলো ভাউচারের মতো ব্যবহার করা হতো।

হেইস কর্তৃপক্ষের কাছে স্বীকার করেছেন, ‘নীভ অ্যান্ড্রুজ’ ছদ্মনাম ব্যবহার করে প্রতারণার মাধ্যমে পরিবর্তন করা বুকিং থেকে পাওয়া বিশেষ ছাড়ের টিকিট বিক্রি করতেন।

তিনি নিজের কর্মপরিচয় ব্যবহার করে শত শত যাত্রীর বুকিং রেকর্ড পরিবর্তন করেন এবং কয়েক ডজন অননুমোদিত ভাউচার তৈরি করেন।

ফেডারেল তদন্তকারীদের হিসাবে, এসব পরিবর্তন ও ভুয়া ভাউচারের মাধ্যমে হেইস এবং তাঁর সহযোগীরা সম্মিলিতভাবে ৬ লাখ ২ হাজার ৮৮৬ ডলার ১৮ সেন্টের আর্থিক ক্ষতি করেন।

হেইস গত জুনে তারের মাধ্যমে প্রতারণা (ওয়্যার ফ্রড) সংক্রান্ত একটি অভিযোগে দোষ স্বীকার করেন। এরপর সোমবার তাঁকে ১৬ মাসের ফেডারেল কা রা দ ণ্ড দেওয়া হয়।

কা রা দ ণ্ডের পাশাপাশি ক্ষতিগ্রস্ত বিমান সংস্থাগুলোকে পুরো অর্থ ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

শেয়ার করুন

পাঠকের মতামত