আপডেট :

        ৭৫০ মিলিয়ন ডলারের সংস্কারকাজে ১৬ মাস বন্ধ থাকবে লস এঞ্জেলেসের গুরুত্বপূর্ণ সেতু

        বিকেলেই অন্ধকার নামায় বিরক্ত ট্রাম্প, সিনেটকে সময় পরিবর্তন বন্ধের আইন পাসের তাগিদ

        টাম্পায় সিটিব্যাংকে গু লি চালিয়ে নারী হ ত্যা, নিরাপত্তাকর্মীর পাল্টা ব্যবস্থায় নি হ ত হামলাকারী

        ক্যালিফোর্নিয়ায় বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী সেতুতে বসছে নজরদারি ক্যামেরা, দেখা যাবে প্রাণীদের চলাচল

        ধনীদের সম্পদের ওপর কর বসানোর উদ্যোগে বিভক্ত ক্যালিফোর্নিয়ার ভোটার, সামনে এল নানা কারণ

        ডেমোক্র্যাটদের বড় জয়ে চাপে ইলন মাস্ক, ঝুঁকিতে স্পেসএক্স ও টেসলার ভবিষ্যৎ

        ল্যাঙ্কাস্টারে আতশবাজির দুর্ঘটনায় আ হ ত কিশোরী, হেলিকপ্টারে নেওয়া হলো হাসপাতালে

        নিউ জার্সিতে ৮৪৭ মিলিয়ন ডলারের পাওয়ারবল জ্যাকপট জিতল এক টিকিট

        লস এঞ্জেলেস কাউন্টিতে নিখোঁজ ২৩ বছর বয়সী যুবক, সন্ধানে স্বজনদের উদ্বেগ

        অরেঞ্জ কাউন্টিতে ব্যাংক হিসাবের তথ্য চুরি করে ৯০ হাজার ডলারের বেশি জালিয়াতি

        হ্যালোউইনে পুলিশের গাড়ির ধাক্কায় প্রাণ গেল দুই সন্তানের মায়ের, জবাব চাইছে পরিবার

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচনে কারেন বাসকে পেছনে ফেলে এগিয়ে নিথিয়া রমন

        পোপ লিওর হাতে বব ডিলানের আত্মজীবনী, ডিলান পেলেন জপমালা

        কংগ্রেসের নিয়ন্ত্রণ নিয়ে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে চার তদন্তের প্রস্তুতি ডেমোক্র্যাটদের

        পাঁচ কারণে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবি হলো রিপাবলিকানদের

        প্রথম মুসলিম সিনেটর থেকে কৃষ্ণাঙ্গ নারী গভর্নর, নির্বাচনে ইতিহাস গড়লেন যারা

        নিউইয়র্কে নির্মাণকাজে আশ্রয়চ্যুত সাত পেঁচা মিলল কাছের আরেক জলাধারে

        তিন বিমান সংস্থার ৬ লাখ ডলার জা লি য়া তি, সাবেক কর্মীর ১৬ মাস কা রা দ ণ্ড

        ক্যালিফোর্নিয়ার ১৪তম কংগ্রেসনাল আসনে শক্ত অবস্থানে আফগান-আমেরিকান আয়েশা ওয়াহাব

        আবাসন সংকট মোকাবিলায় ক্যালিফোর্নিয়ায় প্রস্তাব ৩৭ পাস, ১-এর ভোট গণনা চলছে

টাম্পায় সিটিব্যাংকে গু লি চালিয়ে নারী হ ত্যা, নিরাপত্তাকর্মীর পাল্টা ব্যবস্থায় নি হ ত হামলাকারী

টাম্পায় সিটিব্যাংকে গু লি চালিয়ে নারী হ ত্যা, নিরাপত্তাকর্মীর পাল্টা ব্যবস্থায় নি হ ত হামলাকারী

ছবিঃ এলএবাংলাটাইমস

ফ্লোরিডা অঙ্গরাজ্যের টাম্পায় সিটিব্যাংকের একটি ক্যাম্পাসে গু লি চালানোর আগে বন্দুকধারীর চলাচলের ভিডিও প্রকাশ পেয়েছে। ভিডিওতে দেখা যায়, গাড়ি নিয়ে নিরাপত্তাবেষ্টনী ভেঙে প্রাঙ্গণে ঢোকার পর এক ব্যক্তি এআর-১৫ ধরনের রাইফেল হাতে গাড়ি থেকে বেরিয়ে আসছেন। বুধবারের এ হা মলায় এক নারী নি হ ত হয়েছেন। আ হ ত হয়েছেন আরও চারজন।

হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয়ের তথ্য অনুযায়ী, বুধবার দুপুরের দিকে বন্দুকধারী গাড়ি নিয়ে ব্যাংকটির ক্যাম্পাসে প্রবেশ করেন। প্রথমে কয়েকটি সড়ক বিভাজক পার হয়ে ঘাসে ঢাকা এলাকা দিয়ে গাড়ি চালান তিনি। এরপর নিরাপত্তাবেষ্টনী ভেঙে ভবনের সুরক্ষিত অংশে ঢুকে পড়েন। একপর্যায়ে কর্মীদের খাবার খাওয়ার জন্য তৈরি বাইরের বসার জায়গায় গাড়িটি নিয়ে ধাক্কা দেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, দুর্ঘটনার পর গাড়ি থেকে রাইফেল হাতে বেরিয়ে আসছেন ওই ব্যক্তি। পরে তিনি বাইরে থাকা এক নারীর দিকে এগিয়ে যান এবং তাঁকে গু লি করেন।

হিলসবরো কাউন্টির শেরিফ চ্যাড ক্রোনিস্টার জানান, ঘটনাটি পরিকল্পিত হা মলা বলে মনে করছেন তদন্তকারীরা। তাঁদের ধারণা, হামলাকারী যত বেশি সম্ভব মানুষকে আ হ ত বা হ ত্যা করতে চেয়েছিলেন। তবে ব্যাংকের নিরাপত্তাকর্মীর দ্রুত পদক্ষেপে তাঁকে থামানো সম্ভব হয়।

প্রধান ডেপুটি ফ্র্যাঙ্ক লোসাট সংবাদ সম্মেলনে বলেন, গাড়িটি থামার পর হামলাকারী রাইফেল হাতে বেরিয়ে আসেন। এরপর এক নারীর কাছে গিয়ে তাঁকে গু লি করেন। ওই নারী সিটিব্যাংক ক্যাম্পাসে কাজ করা একটি প্রতিষ্ঠানের কর্মী ছিলেন। ঘটনাস্থলেই তাঁকে মৃ ত ঘোষণা করা হয়।

এরপর বন্দুকধারী ক্যাম্পাসের ক্যাফেটেরিয়ার দিকে এগিয়ে যান। সেখানে সিটিব্যাংকের একজন সশস্ত্র নিরাপত্তাকর্মী তাঁকে বাধা দেন এবং গু লি করেন। পরে তাঁকে টাম্পা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা মৃ ত ঘোষণা করেন।

এ ঘটনায় আরও চারজন আ হ ত হয়েছেন। তাঁদের আ ঘা ত প্রাণঘা তী নয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তাঁদের স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

শেরিফ ক্রোনিস্টার বলেন, ঘটনাস্থলে দায়িত্ব পালন করা নিরাপত্তাকর্মীদের সাহসী ভূমিকা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দ্রুত পদক্ষেপের কারণে হামলাকারী আর কাউকে আ হ ত করতে পারেননি।

ঘটনার সময় ব্যাংকটির ক্যাম্পাসে তিন হাজার ২০০ জনের বেশি মানুষ ছিলেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চার শতাধিক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ঘটনাস্থলে পৌঁছান। তাঁদের মধ্যে শেরিফ কার্যালয়ের ৩৬৫ জনের বেশি ডেপুটিও ছিলেন।

প্রকাশিত বডিক্যামেরা ভিডিওতে দেখা যায়, শেরিফ কার্যালয়ের সদস্যরা দ্রুত ক্যাম্পাসের ক্যাফেটেরিয়ার দিকে এগিয়ে যাচ্ছেন। সেখানে গু লিবিদ্ধ অবস্থায় মাটিতে পড়ে ছিলেন হামলাকারী। ভিডিওতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ক্যাম্পাস থেকে কর্মীদের নিরাপদে সরিয়ে নিতেও দেখা যায়।

কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, নিরাপত্তাকর্মীর হস্তক্ষেপ না হলে আরও বড় ধরনের প্রাণহানির আশঙ্কা ছিল। তবে হা মলার উদ্দেশ্য ও পেছনের কারণ সম্পর্কে বিস্তারিত তদন্ত চলছে।

শেয়ার করুন

পাঠকের মতামত