আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

ক্যালিফোর্নিয়ায় প্রথমবারের মতো সংক্রমণ ৩ শতাংশেরও নিচে

ক্যালিফোর্নিয়ায় প্রথমবারের মতো সংক্রমণ ৩ শতাংশেরও নিচে

ক্যালিফোর্নিয়ায় করোনাভাইরাস পরিস্থিতির উন্নতি

ক্যালিফোর্নিয়ায় করোনাভাইরাস আক্রান্তের হার প্রথমবারের মতো ৩ শতাংশের নিচে নেমে এসেছে। এর ফলে করোনাভাইরাস সংক্রমণ রোধে সফলতার প্রমাণ দিতে পারছে অঙ্গরাজ্যটি। 


স্মরণকালের ভয়াবহ দাবানলে পুড়তে থাকা ও করোনায় জর্জরিত ক্যালিফোর্নিয়ার ৪০ মিলিয়ন অধিবাসীর জন্য সংক্রমণ হ্রাসের এই ঘটনা অন্যতম এক স্বস্তির খবর।

যুক্তরাষ্ট্রে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যায় প্রথম অবস্থানে আছে ক্যালিফোর্নিয়া। মহামারীর শুরুর দিকে যুক্তরাষ্ট্রের অন্য অঙ্গরাজ্যগুলোর তুলনায় ক্যালিফোর্নিয়ার অবস্থা বেশ ভালোই ছিল। কিন্তু এপ্রিল নাগাদই অঙ্গরাজ্যটিতে ব্যাপক হারে ছড়ানো শুরু করে করে ভাইরাস। সেই সাথে বাড়তে থাকে মৃত্যের সংখ্যাও। এপ্রিলের পর চলতি সপ্তাহে সংক্রমণের হার প্রথমবারের মতো ৩ শতাংশেরও নিচে নেমে এলো। অঙ্গরাজ্যটি এখন বিপজ্জনক অবস্থা পার হয়ে এসেছে বলেই ধারণা করা হচ্ছে।


গত দুই সপ্তাহে ক্যালিফোর্নিয়ায় সংক্রমণ ছিল ৩.১ শতাংশ। তবে গত সাত দিনে তা নেমে এসেছে ২.৮ শতাংশে। অঙ্গরাজ্যের হাসপাতালগুলোতে এখন সর্বনিম্ন সংখ্যক করোনা আক্রান্ত রোগীদের সেবা দেয়া হচ্ছে। সেই সঙ্গে ইনটেনসিভ কেয়ার ইউনিটেও রোগী সংখ্যা অনেক কমে এসেছে। 

করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতির এই উন্নতির ফলে ক্যালিফোর্নিয়ার বিভিন্ন অঙ্গরাজ্যের ওপর আরোপিত সতর্কতাও প্রশমিত করা হবে বলে জানিয়েছেন গভর্নর গ্যাভিন নিউসাম। 

এখনো সকল কাউন্টির স্কুলগুলো না খুললেও কিছু কিছু কাউন্টিতে স্কুল খুলে দেওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। অরেঞ্জ কাউন্টি ইতোমধ্যেই মঙ্গলবার থেকে যথাযথ সামাজিক দুরত্ব বজায় রেখে স্কুল খুলে দেয়ার অনুমতি পেয়েছে। 

এছাড়া কিছু কিছু অঙ্গরাজ্যের সংক্রমণ পরিস্থিতির অবনতি বা স্থিতিশীল রয়েছে। স্যান ডিয়েগো অঙ্গরাজ্যে সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় একে আবারও ‘পার্পল’- অর্থাৎ সবচেয়ে বিপজ্জনক ক্যাটাগরিতে ফেলা হবে। লস এঞ্জেলেস কাউন্টির সংক্রমণও এখন পর্যন্ত উচ্চ অবস্থায় রয়েছে। 








এলএ বাংলা টাইমস/এমকে

শেয়ার করুন

পাঠকের মতামত