আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

ক্যালিফোর্নিয়ায় ইডিডি কার্ড জালিয়াতি: আটক ৮৭

ক্যালিফোর্নিয়ায় ইডিডি কার্ড জালিয়াতি: আটক  ৮৭

ছবি: এলএবাংলাটাইম

ক্যালিফোর্নিয়ায় ইডিডি কার্ড (আনএমপ্লয়মেন্ট ইন্সুরেন্স কার্ড) জালিয়াতির মাধ্যমে সাড়ে তিন মিলিয়ন ডলার অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে ৮৭ জনকে আটক করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বেভারলি হিলস পুলিশ জালিয়াতির অভিযোগে অভিযান চালিয়ে প্রতারকদের আটক করে। 

বেভারলি হিলস পুলিশ জানায়, আটককৃতদের কাছে সাড়ে তিন মিলিয়ন ডলারসহ ১৮১টি ইডিডি কার্ড, সাতটি বন্দুক ও নগদ সাড়ে চার লাখ ডলার উদ্ধার করে। পুলিশ জানায়, ক্যালিফোর্নিয়া থেকে এদের উদ্ধার করা হলেও এদের অধিকাংশই ক্যালিফোর্নিয়ার বাইরের বাসিন্দা। 

বেভারলি হিলস পুলিশের লেফটেনেন্ট ম্যায সুভিন জানান, ইডিডি কার্ডের মাধ্যমে প্রতারকরা দামি জামাকাপড়, জুতা, ব্যাগ ও অন্যান্য জিনিস ক্রয় করছিলো। এদের অধিকাংশই বাসা ভাড়া নিয়ে ও গাড়ি ক্রয় করে ক্যালিফোর্নিয়ায় বসবাস করছিলো। 


প্রতারকরা মূলত ক্যালিফোর্নিয়ার এমপ্লয়মেন্ট ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট এর ওয়েবসাইটে অন্য কারো নাম দিয়ে রেজিস্ট্রেশন করতো। প্রতারকেরা সাধারণত কোনো অসুস্থ ব্যক্তি, কারাগারে থাকা ব্যক্তি কিংবা নার্সিং হোমে ভর্তি কারো নাম ও ব্যক্তিগত তথ্য ব্যবহার করে ইডিডি কার্ড নিতো। 

ক্যালিফোর্নিয়ার এমপ্লয়মেন্ট ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট জানিয়েছে, ওয়েবসাইটের সুরক্ষায় দুই সপ্তাহ বন্ধ থাকবে অনলাইনে বেকারভাতার জন্য আবেদনের কার্যক্রম। 

আটককৃতদের বিরুদ্ধে জালিয়াতি ও পরিচয় গোপন ও বিকৃতির অভিযোগ এনেছে বেভারলি পুলিশ। 


এলএবাংলাটাইমস/ওএম 

শেয়ার করুন

পাঠকের মতামত