আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

নরদার্ন ক্যালিফোর্নিয়ার দাবানল: ৩ জনের মৃত্যু, উচ্ছেদ সহস্রাধিক

নরদার্ন ক্যালিফোর্নিয়ার দাবানল: ৩ জনের মৃত্যু, উচ্ছেদ সহস্রাধিক

ছবি: এলএবাংলাটাইমস

নরদার্ন ক্যালিফোর্নিয়ার ক্যাসকেড পর্বতমালার পাদদেশে শুরু হওয়া দাবানলে তিনজনের মৃত্যু হয়েছে। দাবানলের কারণে অন্যত্র সরে গেছে হাজার হাজার বাসিন্দা। 

ক্যালিফোর্নিয়া ডিপার্টমেন্ট অব ফরেস্ট্রি এন্ড ফায়ার প্রোটেকশন (ক্যাল ফায়ার) সূত্র জানিয়েছে, স্যান ফ্র‍্যান্সিসকোর ২০০ মাইল উত্তরের নাপা ও সোনোমা কাউন্টিতে সোমবার দাবানলের সূত্রপাত ঘটে। এরফলে তিনজনের মৃত্যু হয় ও প্রায় দুই হাজার বাসিন্দাকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়। 

ক্যালিফোর্নিয়ায় গত মধ্য আগস্ট থেকে শুরু হওয়া দাবানলের কারণে এই নিয়ে ২৯ জন প্রাণ হারিয়েছেন। 

ক্যাল ফায়ার সূত্র জানায়, হঠাৎ করেই ক্যালিফোর্নিয়ার উত্তরাঞ্চলে দাবানল ছড়িয়ে পড়েছে৷ এটিকে যগ ফায়ার নামে অভিহিত করা হচ্ছে। দাবানলের কারণে ইতোমধ্যে ৩১ হাজার একর জমি ক্ষতিগ্রস্ত হয়েছে ও ১৪৬টি কাঠামো ধসে গেছে৷ 

এছাড়াও নাপা কাউন্টি ও সোনোমা কাউন্টিতে দাবানলের কারণে এখন পর্যন্ত ৩৬ হাজার একর জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়াও দাবানলের কারণে ১০০টি বাড়ি পুড়ে গেছে। ফলে ওই অঞ্চলের ১০০০ বাসিন্দা অন্যত্র সরে যেতে বাধ্য হয়েছে। এখন পর্যন্ত দাবানলের কোনো অংশই নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। 

এই বছর জানুয়ারি থেকে এখন পর্যন্ত ক্যালিফোর্নিয়ায় ৩ দশমিক ৭ মিলিয়ন একর জমি ক্ষতিগ্রস্ত হয়েছে৷ পাশাপাশি প্রায় ৭০০০ বাড়ি আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে৷ 


এলএবাংলাটাইমস/ওএম 

শেয়ার করুন

পাঠকের মতামত