আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

ধর্ষণ ও নারী নিগ্রহের বিরুদ্ধে লস এঞ্জেলেসে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

ধর্ষণ ও নারী নিগ্রহের বিরুদ্ধে লস এঞ্জেলেসে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

ছবি: এলএবাংলাটাইমস

নারীর প্রতি সহিংসতা ও ধর্ষণের বিরুদ্ধে মঙ্গলবার (৬ অক্টোবর) যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলেসে এক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। লস এঞ্জেলেসের লিটল বাংলাদেশ এর সম্মুখে 'রাইটার এসোসিয়েশন অব বাংলাদেশ, ক্যালিফোর্নিয়া' এর উদ্যোগে এই প্রতিবাদ অনুষ্ঠানে দল ও মত নির্বিশেষে কমিউনিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ যোগদান করেন।

এসময় উপস্থিত বক্তাগণ দেশে ক্রমাগত নারী নির্যাতন ও ধর্ষণ বৃদ্ধি পাওয়ায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা প্রকাশ করেন। বক্তাগণ ধর্ষণ ও সেক্সুয়াল হ্যারেজমেন্ট বন্ধে কঠোর আইন প্রণয়নের দাবী জানান। সিলেট ও নোয়াখালীর ঘটনার অপরাধীদের দ্রুত সময়ে গ্রেফতার করতে সক্ষম হওয়ায় প্রশাসন ও সরকারের আন্তরিকতাকে প্রশংসা ও ধন্যবাদ জানান।

লিটল বাংলাদেশ প্রেসক্লাব অব লস এঞ্জেলেসের প্রেসিডেন্ট, রামপার্ট ভিলেইজ নেইবারহুড কাউন্সিল মেম্বার কাজী মাশহুরুল হুদার সঞ্চালনায় উক্ত সমাবেশে বক্তব্য রাখেন বিশিষ্ট কমিউনিটি লিডার মোমিনুল হক বাচ্চু, শামীম আহাম্মেদ, সাবেক ক্যালিফোর্নিয়া আওয়ামীলীগের প্রেসিডেন্ট ও কমিউনিটি এক্টিভিস্ট সোহেল রহমান বাদল, বিশিষ্ট ইসলামিক স্কলার শায়েখ সেলিম রেজা, কমিউনিটি লিডার ও মুনা লস এঞ্জেলেস চ্যাপ্টার প্রেসিডেন্ট আব্দুল মান্নান, নারী সংগঠক ও কমিউনিটি এক্টিভিস্ট ড্যানি তাইয়্যেব, ক্যালিফোর্নিয়া বিএনপির প্রেসিডেন্ট ও কমিউনিটি লিডার মোঃ বদরুল চৌধুরী শীপ্লু, সেক্রেটারি এম ওয়াহিদ রহমান, সাবেক প্রেসিডেন্ট আব্দুল বাসিত, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মাহাবুবুর রহমান শাহীন, সাংগঠনিক সম্পাদক ফারুক হাওলাদার, জয়েন সেক্রেটারি অধ্যাপক এম শাহাদাৎ হোসেন শাহীন, ভাইস প্রেসিডেন্ট আফজাল হোসাইন, ক্যালিফোর্নিয়া আওয়ামীলীগের উপদেষ্টা ও কমিউনিটি এক্টিভিস্ট ফিরোজ আলম, সাংবাদিক ও মানবাধিকার কর্মী আহমেদ ফয়সাল, উওমেন অর্গানাইজার জেবা জেবুন্নেসা, এটর্নি সাব্বির আহমেদ প্রমুখ।

বক্তাগণ বলেন, আজ দেশে দিন দিন এমন চরম অমানবিক অপরাধ বৃদ্ধি পাচ্ছে, যা আইয়ামে জাহেলিয়াতকেও হার মানিয়ে দিচ্ছে। যেদেশে একজন নারী রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত, সেদেশে কেন দিনকে দিন নারীর প্রতি সহিংসতা বৃদ্ধি পাবে? স্বাধীনতার অর্ধশতাব্দী পরেও সেদেশে কেন মা বোনরা ধর্ষিত হবে? ৯০% মুসলমানের দেশে কেন নারীরা নিরাপদে নির্বিঘ্নে চলাচল করতে পারবেনা? এইসকল অপরাধের মূল কারণ হলো দেশের গনতন্ত্রহীনতা ও অসুস্থ রাজনীতি। তাই অবিলম্বে দেশে সুস্থ রাজনীতি ও রাষ্ট্রীয় শৃঙ্খলা ফিরিয়ে আনার দাবি জানান।

বক্তাগণ বলেন, ধর্ষকের পরিচয় একটাই, ওরা ধর্ষক। ওরা কোনো দলের নয়। ওদেরকে দ্রুত বিচারের আওতায় এনে বিচার করতে হবে। কোনভাবেই যেন আইনের ফাঁক গলিয়ে অপরাধীরা  পার পেয়ে না যায়, সেইদিকে সরকারের কঠোর নজর দিতে হবে। এ সময় বক্তাগণ রাইটার্স এসোসিয়েশনকে এই প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠান আয়োজনের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন।


এলএবাংলাটাইমস/ওএম 

শেয়ার করুন

পাঠকের মতামত