আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

করোনাভাইরাস: লস এঞ্জেলেসে শিথিল হচ্ছে নিষেধাজ্ঞা

করোনাভাইরাস: লস এঞ্জেলেসে শিথিল হচ্ছে নিষেধাজ্ঞা

ছবি: এলএবাংলাটাইমস

করোনায় বিপর্যস্ত কাউন্টিগুলোর মধ্যে অন্যতম লস এঞ্জেলেস। আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়তি থাকায় বেশকিছু নিয়ম আরোপ করেছিলো লস এঞ্জেলেস কর্তৃপক্ষ। বন্ধ করা হয়েছিলো শিক্ষাপ্রতিষ্ঠান ও ব্যবসা প্রতিষ্ঠান। এখনো পরিস্থিতির খুব একটা উন্নতি না হলেও সেসব নিষেধাজ্ঞা শিথিল করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

কর্তৃপক্ষের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগের থেকে বেশি সংখ্যক শিক্ষার্থী এখন শিক্ষাপ্রতিষ্ঠানের ক্যাম্পাসে ক্লাস করতে পারবে। তাছাড়া বারির বাইরে পারিবারিক আড্ডায় আরো বেশি সংখ্যক মানুষ যোগ দিতে পারবে৷

এর আগে শুধুমাত্র ১০ শতাংশ শিক্ষার্থীকে বিশেষ প্রয়োজনে ক্যাম্পাসে ক্লাস নেওয়া হতো। নতুন নিয়ম অনুযায়ী, ২৫ শতাংশ শিক্ষার্থী নিজ নিজ প্রতিষ্ঠানে ক্লাস করতে পারবে।

লস এঞ্জেলেস কাউন্টি হেলথ ডিপার্টমেন্ট জানিয়েছে, নতুন সিদ্ধান্তের ফলে ৯৮৬টি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রায় ৩৫ হাজার শিক্ষার্থী ও ২০ হাজার কর্মচারি শিক্ষাপ্রতিষ্ঠানে ফিরে আসবে।

এছাড়াও পারিবারিক আয়োজনের জন্য বিভিন্ন পার্টি সেন্টার ও বিনোদন কেন্দ্র খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। তবে ঠিক কী ধরণের বিনোদন কেন্দ্রগুলো খোলা হবে, সে ব্যাপারে কোনো সিদ্ধান্ত জানানো হয়নি।

এদিকে, স্বাস্থ্য বিশেষজ্ঞরা দাবি করছেন, লস এঞ্জেলেসের করোনা পরিস্থিতির উন্নতি হয়নি। ফলে এখনই নিষেধাজ্ঞা শিথিল করার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া ঠিক হয়নি।

লস এঞ্জেলেসে সংক্রমণের হার প্রতি লাখে সাতজন। আসন্ন শীতে সংক্রমণ আরো বাড়তে পারে।

এলএবাংলাটাইমস /ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত