আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

নির্বাচনী সহিংসতা এড়াতে বন্ধ থাকবে রোডিও ড্রাইভ

নির্বাচনী সহিংসতা এড়াতে বন্ধ থাকবে রোডিও ড্রাইভ

ছবি: এলএবাংলাটাইমস

নির্বাচনের দিন ও এর পরদিন রোডিও ড্রাইভে পথচারী ও যান চলাচল বন্ধ থাকবে।

আসন্ন সাধারণ নির্বাচনকে ঘিরে সহিংসতার শঙ্কায় নির্বাচনের দিন ৩ নভেম্বর ও নির্বাচনের পরের দিন ৪ নভেম্বর বন্ধ থাকবে বেভারলি হিলসের রোডিও ড্রাইভের পথচারীও যান চলাচল। সেই সাথে সীমিত বা বন্ধ করে দেওয়া হবে বিলাসবহুল রিটেইলর শপ।

নির্বাচনী সহিংসতাকে কেন্দ্র করে এই সিদ্ধান্তকে 'পজেটিভ এপ্রোচ (ইতিবাচক পদক্ষেপ)' হিসেবে সাব্যস্ত করছেন কর্তৃপক্ষ।

বেভারলি হিলস এর পুলিশ প্রধান ডমিনিখ রিভেট্টি বলেন, সহিংসতা এড়াতে প্রশাসন পরিপূর্ণ সজাগ থাকবে। প্রয়োজনে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ কিংবা সীমিত আকারে খোলা রাখতে বলা হবে।

স্থানীয় সিটি শপিং এরিয়াগুলো প্রায়ই আন্দোলনের কেন্দ্রবিন্দু হয়ে উঠছে। পুলিশের হাতে কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েড এর মৃত্যুর পর সিটি শপিং এরিয়াতেই আন্দোলনকারীরা জড়ো হয়েছিলো।

এক ভিডিও বার্তায় পুলিশ প্রধান ডমিনিখ রিভেট্টি বলেন, নির্বাচনের দিন এগিয়ে আসছে। এবারের নির্বাচনে সহিংসতার শঙ্কা রয়েছে। ফলে কর্তৃপক্ষ ইতিবাচক সিদ্ধান্ত নিয়েছে৷ নির্বাচনের দিন ও এর পরদিন রোডিও ড্রাইভে পথচারী ও যান চলাচল বন্ধ থাকবে।

ডমিনিখ রিভেট্টি আরো জানান, হ্যালোইন এবং নির্বাচনের পর পর্যন্ত সকল সহিংসতা মোকাবেলায় প্রশাসন সক্রিয় থাকবে৷ পুলিশের সাথে কাজ করবে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী ও প্রাইভেট কোম্পানি।

এর আগে, আগস্টে ব্ল্যাক লাইভস ম্যাটারস সমর্থক ও আন্দোলনকারীরা শান্তিপূর্ণভাবে বেভারলি হিলসে জড়ো হয়েছিলো। পরবর্তীতে ডোনাল্ড ট্রাম্প র‍্যালি নিয়ে বেভারলি হিলসে আসলে ট্রাম্প সমর্থকদের সাথে সংঘর্ষ হয় আন্দোলনকারীদের৷ পরবর্তীতে পুলিশের সাথেও সংঘর্ষ হয় আন্দোলনকারীদের। পুলিশ আন্দোলনকারীদের উপর টিয়ারশেল ছুঁড়ে। তখন বেশকিছু ব্যবসা প্রতিষ্ঠান তাদের শপ বন্ধ রেখেছিলো।

এলএবাংলাটাইমস /ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত