আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

ক্যালিফোর্নিয়াবাসীর ভোট দিতে করণীয় কী? জেনে নিন!

ক্যালিফোর্নিয়াবাসীর ভোট দিতে করণীয় কী? জেনে নিন!

ছবি: এলএবাংলাটাইমস

ক্যালিফোর্নিয়ায় ইতোমধ্যে অনেক বাসিন্দাই আগাম ভোট দিয়ে ফেলেছেন। আপনি যদি ক্যালিফোর্নিয়ার ভোটার হোন আর ৩ নভেম্বর নির্বাচনী কেন্দ্রে যেয়ে ভোট দিতে চান, তবে জেনে নিন কী করতে হবে।

৩ নভেম্বর যুক্তরাষ্ট্রে সাধারণ নির্বাচন। প্রেসিডেন্ট নির্বাচনে গুরুত্বপূর্ণ একটি রাজ্য ক্যালিফোর্নিয়া। মোট ৫৫টি ইলেক্টোরাল কলেজ ভোট রয়েছে রাজ্যটিতে। ফলে ক্যালিফোর্নিয়ার ভোটারদের নির্বাচনে গুরুত্বপূর্ণ হিসেবেই বিবেচনা করা হয়।

ক্যালিফোর্নিয়ায় ইতোমধ্যে অনেক বাসিন্দাই আগাম ভোট দিয়ে ফেলেছেন। আপনি যদি ক্যালিফোর্নিয়ার ভোটার হোন আর ৩ নভেম্বর নির্বাচনী কেন্দ্রে যেয়ে ভোট দিতে চান, তবে জেনে নিন কী করতে হবে।

আপনার পোলিং প্লেস বা ভোটকেন্দ্র কোথায় কিভাবে জানবেন?

দ্য ক্যালিফোর্নিয়া সেক্রেটারি অব স্টেটস অফিস নিয়ন্ত্রিত ওয়েবসাইটে গেলেই আপনার ভোটকেন্দ্র খুঁজে পাবেন। ওয়েবসাইটের ঠিকানা -

https://www.sos.ca.gov/elections/polling-place

এছাড়াও রেজিস্ট্রার্ড ভোটারদের ভোট বিষয়ক যাবতীয় তথ্য পাঠিয়ে থাকে স্টেটস অফিস।

নির্বাচনী কেন্দ্র কখন খোলা হবে?

নভেম্বরের ৩ তারিখ সকাল ৭ টা থেকে রাত ৮ পর্যন্ত ভোটাররা ভোটকেন্দ্রে এসে ভোট দিতে পারবেন।

ভোট রেজিস্ট্রার না করলে কী হবে?

ক্যালিফোর্নিয়ায় নির্বাচনের দিন পর্যন্ত ভোট দেওয়ার জন্য রেজিস্ট্রার করা যাবে। সেক্ষেত্রে আগাম ভোট কেন্দ্র কিংবা স্টেটস অফিস থেকে রেজিষ্ট্রেশন করা যাবে।

ভোটকেন্দ্রে যাওয়া কতোটা নিরাপদ হবে?

ক্যালিফোর্নিয়ার ভোট কেন্দ্রগুলোতে মাস্ক দেওয়া হবে। সেইসাথে স্যানিটাইজার ও ছয় ফুট সামাজিক দূরত্ব বজায় রাখার মতো ব্যবস্থা করা হবে। সেইসাথে ভোটারদের সাথে শিশু থাকলে তাদেরকেও মাস্ক দেওয়া হবে।

মাস্ক ছাড়া ভোটকেন্দ্র যাওয়া যাবে কী?

মাস্ক ছাড়াও নির্বাচনী কেন্দ্রে যাওয়া যাবে এবং ভোট দেওয়া যাবে। কিন্তু কর্তৃপক্ষ বাসিন্দাদের মাস্ক পড়তে  উৎসাহিত করছেন। তবে লস এঞ্জেলেসে যেসব বাসিন্দা মাস্ক ছাড়া ভোট দিতে আসবেন, তাদের অন্যত্র সরিয়ে ব্যালট দেওয়া হবে।

ভোটকেন্দ্রে মেইল-ইন ব্যালট সাথে আনতে হবে কী?

সশরীরে কেন্দ্রে যেয়ে ভোট দিতে মেইল-ইন ব্যালট আবশ্যক নয়, তবে অনাকাঙ্ক্ষিত ঝামেলা এড়াতে বাসিন্দাদের মেইল-ইন ব্যালট সাথে নিয়ে আসতে পরামর্শ দিয়েছেন কর্তৃপক্ষ।

ভোট পরিবর্তন করা যাবে কী?

কোনো প্রার্থীকে একবার ভোট দিয়ে ফেললে সেটি আর পরিবর্তন করা যাবে না।

সমস্যা হলে করনীয় কী?

ভোট দিতে কোনো সমস্যা হলে দ্য ক্যালিফোর্নিয়া সেক্রেটারি অব স্টেটস অফিসের হটলাইন ১-৮০০-৩৪৫- ভোট লিখে বার্তা পাঠানো যাবে।

এলএবাংলাটাইমস /ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত