মেডিকেইড জালিয়াতির অভিযোগের মুখে বিষয় ঘোরাতে চাইছে ক্যালিফোর্নিয়া
লস এঞ্জেলেসে সহিংসতার শঙ্কা: আটক ৪০
ছবি: এলএবাংলাটাইমস
লস এঞ্জেলেসে নির্বাচনকে ঘিরে সহিংসতার শঙ্কা রয়েছে। এরই মধ্যে স্টেপল সেন্টারের কাছে বেআইনী জমায়েতের কারণে প্রায় ৪০জনকে আটক করা হয়েছে৷
লস এঞ্জেলেস পুলিশ জানায়, শতাধিক বাসিন্দা ওই স্থানে জড়ো হলে পুলিশ তাদের সরে যেতে বলে। কিন্তু পুলিশের ঘোষণা আমলে না নিয়ে জমায়েত চালিয়ে যাওয়ায় পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দিতে চায়। এ সময় পুলিশের সাথে সংঘর্ষের পর প্রায় ৪০ জনকে আটক করা হয়।
আটক অধিকাংশেরই কালো পোষাক, মাথায় কালো হেলমেট ও হাঁটুতে কালো নি-ক্যাপ লাগানো ছিলো। পুলিশ তাদের তল্লাশী করে অধিকাংশকেই ছেড়ে দেয়।
এলএবাংলাটাইমস /ওএম
নিজস্ব প্রতিবেদক
শেয়ার করুন