আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

ক্যালিফোর্নিয়ায় বাড়ছে না ব্যবসাপ্রতিষ্ঠানের কর

ক্যালিফোর্নিয়ায় বাড়ছে না ব্যবসাপ্রতিষ্ঠানের কর

ছবি: এলএবাংলাটাইমস

নতুন প্রস্তাবিত আইনের বিরুদ্ধে 'না' ভোট পড়েছে ৫২ শতাংশ। আর এই আইনের পক্ষে 'হ্যাঁ' ভোট পড়েছে ৪৮ শতাংশ৷

প্রস্তাবনা ১৫ পাশ হয়নি ক্যালিফোর্নিয়ায়। ফলে বড় ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর প্রোপার্টি ট্যাক্স আর বাড়ছে না।

মঙ্গলবার (১০ নভেম্বর) ক্যালিফোর্নিয়ার নির্বাচন কমিশন জানায়, নতুন প্রস্তাবিত আইনের বিরুদ্ধে 'না' ভোট পড়েছে ৫২ শতাংশ। আর এই আইনের পক্ষে 'হ্যাঁ' ভোট পড়েছে ৪৮ শতাংশ৷

এর আগে ৩ নভেম্বর সাধারণ নির্বাচনের ব্যালটেই ক্যালিফোর্নিয়া কর্তৃপক্ষ প্রস্তাবনা ১৫ উত্থাপন করে। প্রস্তাবিত আইন অনুযায়ী, ব্যবসাপ্রতিষ্ঠান যতো বড় হবে, সেটার প্রোপার্টি ট্যাক্সও বাড়বে। মোট সম্পত্তির 'কারেন্ট ভ্যালু (বাজার মূল্য)' বিবেচনা করে ট্যাক্স নির্ধারণ করা হবে। বর্তমান আইনে ক্রয়মূল্য বিবেচনা করে ট্যাক্স নির্ধারণ করা হয়ে থাকে।

নির্বাচনের আগে আইনটি পাশ করার পক্ষে অবস্থান নিয়েছিলেন ফেসবুকের সিইও মার্ক জাকারবার্গ ও তার স্ত্রী। এই প্রস্তাবনা পাশ করানোর প্রচারণায় প্রায় ২০০ মিলিয়ন ডলার অনুদান দিয়েছেন এই দম্পত্তি। তবে ক্যালিফোর্নিয়াবাসীর ভোটে এই আইনটি পাশ করেনি।

প্রস্তাবিত আইন বাতিল হওয়া প্রসঙ্গে ক্যালিফোর্নিয়া চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট এল্যান জারেমবার্গ বলেন, ক্যালিফোর্নিয়াবাসী বুঝতে পেরেছে নতুন আইন পাশ হলে ক্ষুদ্র ব্যবসায়ী, কৃষক এবং ভোক্তার উপর অবিচার করা হবে৷ অত্যন্ত বিবেচকের মতো রাজ্যের বাসিন্দারা ক্যালিফোর্নিয়ার ভবিষ্যৎ বিষয়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছে৷

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত