আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

ক্যালিফোর্নিয়া আওয়ামী যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হলেন আলমগীর হোসেন

ক্যালিফোর্নিয়া আওয়ামী যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হলেন আলমগীর হোসেন

ছবি: এলএবাংলাটাইমস

যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম বাঙ্গালি অধ্যুষিত অঙ্গরাজ্য এবং গোল্ডেন স্টেট খ্যাত ক্যালিফোর্নিয়া স্টেট আওয়ামী যুবলীগের নতুন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন লস এঞ্জেলেস সিটি যুবলীগের সভাপতি আলমগীর হোসেন।

শুক্রবার (১৩ নভেম্বর) আওয়ামী যুবলীগের বর্ধিত সভায় সংগঠনকে গতিশীল করার জন্য স্টেট আওয়ামী যুবলীগের সংগ্রামী সভাপতি সাবেক ছাত্রনেতা ও লস এঞ্জেলেস আওয়ামী পরিবারের দুর্দিনের কান্ডারী সূর্বণ নন্দী তাপসের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শ্যামল মজুমদারের সঞ্চালনায় ক্যালিফোর্নিয়া স্টেট যুবলীগের কার্যকরী কমিটির সদস্য এবং লস এঞ্জেলেস সিটি যুবলীগের সভাপতি আলমগীর হোসেনকে সর্বসম্মতিক্রমে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

সাংগঠনিক সম্পাদক শ্যামল মজুমদার বেশ কিছুদিন যাবৎ সাংগঠনিক সম্পাদকের পাশাপাশি ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব সুন্দরভাবে পালন করে আসছেন। তবে তিনি পারিবারিক কাজে ব্যস্ত থাকার কারণে দুটি গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করা তার জন্য কঠিন বিধায় আজকের বর্ধিত সভায় তিনি নিজেই আলমগীর হোসেনের নাম প্রস্তাব করেন এবং বর্ধিত সভার উপস্থিত সকল সদস্যের আলোচনার মাধ্যমে আলমগীর হোসেনকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব অর্পণ করা হয়। এছাড়াও সাবেক ছাত্রনেতা ও যুবনেতা রাহিব নুর মাহেরকে সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয় এবং উপস্থিত সবাই তাকে অভিনন্দন জানান।

উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্যালিফোর্নিয়া স্টেট যুবলীগের উপদেষ্টা হাসান রেজা খান, উপদেষ্টা হাবিবুর রহমান সরোজ, সহ-সভাপতি নুরে আলম সিদ্দিকী সাদী, দপ্তর সম্পাদক মাসুদুর রহমান সাগর, অর্থ বিষয়ক সম্পাদক বিকাশ সরকার, ত্রাণ ও সমাজ কল্যান সম্পাদক শচীন মজুমদার, সাংস্কৃতিক সম্পাদক শায়লা বাসার ঝুমা, জনশক্তি ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক অসীম দাম, কার্যকরী কমিটির সদস্য অনির্বান সাহা টিটো, বিপ্লব মুৎসুদ্দা, সুরজিত সিংহ, মোঃ সায়দুল ইসলাম, তুহিন জামানসহ আরও অনেকে।

তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আলমগীর হোসেন বলেন, আমার উপর বিশ্বাস ও আস্থা রেখে যে দলীয় দায়িত্ব প্রদান করা হয়েছে তার জন্য আমি বঙ্গবন্ধুর প্রকৃত সৈনিকদের প্রতি ও যুক্তরাষ্ট্র যুবলীগ পরিবারের প্রতি চির কৃতজ্ঞ থাকবো।

শেয়ার করুন

পাঠকের মতামত