আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

করোনা: ক্যালিফোর্নিয়ায় নতুন কী বিধিনিষেধ আসছে?

করোনা: ক্যালিফোর্নিয়ায় নতুন কী বিধিনিষেধ আসছে?

ছবি: এলএবাংলাটাইমস

সংক্রমণ কমাতে সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে আসন্ন 'থ্যাংকস গিভিং' হলিডে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, বাসিন্দারা যদি করোনার নীতিমালা ও স্বাস্থ্যবিধি মেনে না চলে, তবে সংক্রমণ ভয়াবহ আকারে ছড়িয়ে পড়তে পারে৷

করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ ক্যালিফোর্নিয়াকে বেশ ভালোভাবেই আঘাত করেছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে করোনার সংক্রমণ প্রায় দুই গুণ বেড়েছে ক্যালিফোর্নিয়ার কাউন্টিগুলোতে।

করোনার সংক্রমণ কমাতে তাই আবারো নড়েচড়ে বসেছে কর্তৃপক্ষ। বিভিন্ন কাউন্টিতে নতুন করে করোনার নীতিমালা আরোপ করার চিন্তা করছে কর্তৃপক্ষ।

তবে সংক্রমণ কমাতে সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে আসন্ন 'থ্যাংকস গিভিং' হলিডে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, বাসিন্দারা যদি করোনার নীতিমালা ও স্বাস্থ্যবিধি মেনে না চলে, তবে সংক্রমণ ভয়াবহ আকারে ছড়িয়ে পড়তে পারে৷ তাই সংক্রমণ নিয়ন্ত্রণে ব্যবসা প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ কিংবা শিথিল করার চিন্তাভাবনা করছে কর্তৃপক্ষ।

সংক্রমণ ঠেকাতে কী কী পদক্ষেপ নিতে পারে রাজ্য কর্তৃপক্ষ, চলুন দেখে নিই-

ট্রাভেল কোয়ারেন্টাইন: সংক্রমণ এড়াতে ট্রাভেল কোয়ারেন্টাইন বা ভ্রমণ কোয়ারেন্টাইন জারি করেছে কর্তৃপক্ষ। ক্যালিফোর্নিয়া রাজ্যের বাইরে থেকে কেউ ভ্রমণ করে এলে তাকে স্বেচ্ছায় ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকতে বলেছে কর্তৃপক্ষ। তবে এটি বাধ্যতামূলক না হলেও বাদিন্দাদের সুরক্ষার জন্যই এটি জরুরি বলে জানাচ্ছেন কর্তৃপক্ষ।

ক্যালিফোর্নিয়ার হেলথ এন্ড হিউম্যান সার্ভিস সেক্রেটারি ড. মার্ক ঘ্যালি বলেন, আমরা বাসিন্দাদের অন্য রাজ্যে ভ্রমণে না যেতে ও ঘরে থাকতে উৎসাহিত করছি।

গভর্নর গভিন নিউসামের অফিস সূত্র জানিয়েছে, জরুরি ভ্রমণ অর্থাৎ কাজ কিংবা শিক্ষা, জরুরি স্বাস্থ্য সেবা, সাপ্লাই চেইনে কাজ করলে ভ্রমণ করা যাবে৷

কারফিউ জারি: করোনার সংক্রমণ এড়াতে বেশকিছু কাউন্টিতে কারফিউ জারির চিন্তাভাবনা করেছে কর্তৃপক্ষ। বিভিন্ন ব্যবস্থা প্রতিষ্ঠান, বার ও রেস্টুরেন্টে রাত দশটার পর থেকে কার্যক্রম স্থগিত করা হবে এক্ষেত্রে।

কাউন্টি হেলথ ডিরেক্টর বারবারা ফেরেরা বলেন, সংক্রমণ এড়াতে দুইটি পদক্ষেপ নেওয়া হতে পারে। কারফিউ জারি করা হতে পারে অথবা ব্যবসায়িক কার্যক্রমের সময়সূচি সীমিত করা হতে পারে। এছাড়াও বাসিন্দাদের সামাজিক দূরত্ব মেনে চলতে উৎসাহিত করতেও কারফিউ জারি করার সম্ভাবনা রয়েছে৷

আসন সীমিতকরণ: সংক্রমণ এড়াতে রেস্টুরেন্ট বা ইনডোর ব্যবসা প্রতিষ্ঠানে আসন সংখ্যা সীমিত করার চিন্তা করছে কর্তৃপক্ষ। এছাড়াও যাদের ঘরে বসেই কাজ করার সুযোগ আছে, তাদের ঘরে কাজ করতেই পরামর্শ দেওয়া হচ্ছে।

তবে নতুন বিধিনিষেধ আনলেও অর্থনৈতিক বিপর্যস্ত অবস্থা কাটিয়ে উঠতে পুরোপুরি লকডাউন দেওয়ার বিপক্ষে কর্তৃপক্ষ। বরং বিভিন্ন কাউন্টিতে নতুনভাবে বিধিনিষেধ আরোপের চিন্তা করছে বিশেষজ্ঞরা৷

এলএবাংলাটাইমস /ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত