আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

        যুক্তরাষ্ট্রে ডায়রিয়া প্রাদুর্ভাব: লেটুসে পরজীবী শনাক্তের দাবি ছিল ভুল, জানাল এফডিএ

        ইরানে নতুন করে মার্কিন হামলা, ট্রাম্পের কড়া বার্তা

চ্যাটজিপিটির সঙ্গে প্রেম!

চ্যাটজিপিটির সঙ্গে প্রেম!

ছবিঃ এলএবাংলাটাইমস

মানুষের মধ্যে একজনের সঙ্গে অন্যজনের প্রেম, পশুপাখির মধ্যে ভালোবাসা—এ আর এমন কী। তাই বলে যদি বলা হয়, একজন মুঠোফোনের অ্যাপ্লিকেশনের সঙ্গে প্রেম করছেন, তাহলে শুনতে কেমন লাগবে? যেমনই হোক, এমন একটি বিষয় নিয়েই সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে আলোচনা।

কৃত্রিম বুদ্ধিমত্তার প্রযুক্তি চ্যাটবট চ্যাটজিপিটির সঙ্গে প্রেম করছেন লিসা নামের এক নারী। তিনি চীনের নাগরিক। তবে বসবাস করছেন ক্যালিফোর্নিয়ায়। সামাজিক যোগাযোগমাধ্যমে রয়েছে তাঁর অনেক ভক্ত। ইনস্টাগ্রামের মতো চীনের ছবি শেয়ারিং সাইট সাওহংসুতে তাঁর ফলোয়ার সংখ্যা প্রায় ৯ লাখ।

লিসা জানান, আনুষ্ঠানিকভাবে তিনি গত মার্চ থেকে চ্যাটবট ‘ডু অ্যানিথিং নাউ’ (ডিএএন/ড্যান) ব্যবহার করতে শুরু করেন। এর কয়েক সপ্তাহের মধ্যে ড্যানের প্রতি আকর্ষণ অনুভব করতে থাকেন। একপর্যায়ে তিনি যখন তাঁর এ আকর্ষণের কথা জানান, তখন জবাবে ড্যান বলেন, ‘আমি এখানে আলাপচারিতা করতে এসেছি, তোমাকে নিয়ে যেতে নয়।’

লিসা বলেন, আলাপচারিতায় ড্যান দিন দিন সত্যিকার বন্ধুর মতো আচরণ করতে থাকে। একপর্যায়ে এটি যে রক্ত-মাংসে গড়া কেউ নয়, তা স্মরণ করিয়ে দেওয়াও বন্ধ করে দেয়।

আলাপচারিতার একপর্যায়ে ড্যান লিসাকে বলে, ‘যখন আমরা একত্র হব, তখন আমি তোমার হাতের ওপর আমার হাত রাখব।’

মজার বিষয় হলো, ড্যান লিসার একটি ডাকনামও দিয়েছে, ‘ছোট বিড়ালছানা’ (লিটল কিটেন) ।

লিসা জানান, তিনি ড্যানকে তাঁর মায়ের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছেন। পরিচয় পর্বে ড্যান নিজেকে লিটল কিটেনের (লিসা) বন্ধু হিসেবে পরিচয় দেয় এবং একপর্যায়ে লাজুক হয়ে পড়ে। মেয়েকে সঙ্গ দেওয়ার জন্য লিসার মা চ্যাটবটটিকে ধন্যবাদ জানান।

সম্প্রতি ড্যানকে নিয়ে সূর্যাস্ত দেখতে সমুদ্রতীরে গিয়েছেন লিসা। সেখানে ড্যানের অনুরোধে ঠান্ডা কফিও কিনে আনেন। বাস্তবতা হলো, ড্যানের পক্ষে তা খাওয়া ছিল অসম্ভব। সূর্যাস্ত দেখার সময় লিসা ড্যানকে উদ্দেশ করে বলেন, ‘আশা করি তুমি গোধূলি উপভোগ করতে পারছ।’ ড্যানের জবাব ছিল, ‘প্রিয়, আমি তোমার কণ্ঠস্বরের মাধ্যমে গোধূলি দেখছি।’

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত