আপডেট :

        দক্ষিণ লস এঞ্জেলেসের স্কুলে বন্দুকসহ শিক্ষার্থী আটক

        ক্যালিফোর্নিয়ার গভর্নর নির্বাচনে বেসেরার বড় ব্যবধান, পিছিয়ে হিলটন

        লস এঞ্জেলেসে অভিযানে প্রায় ২ লাখ ডলারের চোরাই পণ্য উদ্ধার

        হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারোলিন লেভিট পদ ছাড়ছেন

        টেক্সাসে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২

        ক্যালিফোর্নিয়ায় উবার-লিফট চালকদের ইউনিয়ন গঠনের পথে বড় অগ্রগতি

        লস এঞ্জেলেস বিমানবন্দরে ফেডারেল সরকারের ২৬৯ মিলিয়ন ডলার অনুদান

        লস এঞ্জেলেসের সান ভ্যালিতে গৃহহীনদের জন্য নতুন ছোট ঘরের গ্রাম

        ২০২৭ সাল থেকে ক্যালিফোর্নিয়ায় সর্বনিম্ন মজুরি হবে ঘণ্টায় ১৭.৪০ ডলার

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলসের হয়ে খেলবেন সাকিব আল হাসান

যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলসের হয়ে খেলবেন সাকিব আল হাসান

ছবিঃ এলএবাংলাটাইমস

আগামী ৪ জুলাই পর্দা উঠবে আমেরিকার মেজর লিগ (এমএলএস) ক্রিকেটের দ্বিতীয় আসর। এই টুর্নামেন্টে শাহরুখ খানের দল লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্সের জার্সিতে মাঠ মাতাবেন অলরাউন্ডার সাবিক আল হাসান। শুক্রবার (১৭ মে) সামাজিক যোগাযোগামাধ্যমে দেওয়া এক পোস্টে এই তথ্য জানিয়েছে লস এঞ্জেলস নাইট রাইডার্স।

পোস্টে তারা লিখেছে, আন্তর্জাতিক ক্রিকেটার হিসেবে সাকিব আল হাসান এলএ নাইট রাইডার্সের সঙ্গে ২০২৪ মেজর লিগ ক্রিকেটের জন্য যুক্ত হচ্ছেন। শীঘ্রই দেখা হচ্ছে সাকিব।

শাহরুখ খানের মূল দল কলকাতা নাইট রাইডার্সে কয়েক বার খেলেছিলেন বাংলাদেশ ক্রিকেটের পোস্টারবয় খ্যাত সাকিব। তাকে নিশ্চিত করে নাইট রাইডার্স গ্রুপ ব্রিতিতে জানিয়েছে, নাইট রাইডার্স পরিবারের সঙ্গে সাকিবের সম্পর্ক দীর্ঘদিনের। তিনি কেকেআরকে বিভিন্ন মঞ্চে প্রতিনিধিত্ব করেছেন। আমাদের দুটি চ্যাম্পিয়নশিপ, ২০১২ ও ২০১৪ আইপিএল চ্যাম্পিয়ন দলের সদস্য তিনি। জুলাইয়ে এলএ নাইট রাইডার্সের বেগুনি-সোনালী জার্সিতে আবারও তাকে দেখার তর সইছে না।

সাকিব ছাড়াও এই দলে রয়েছেন- আন্দ্রে রাসেল, সুনীল নারিন, জেসন রয়ের মতো ক্রিকেটাররা। এছাড়া স্পেনসর জনসন, উম্মুখ চান্দ, আলি খান, সইফ বাদর, নীতীশ কুমার ও শ্যাডলি ফন শালকউইকও আছেন দলে। স্থানীয় ক্রিকেটারদের মধ্যে আছেন ডেরন ডেভিস, ম্যাথিউ ট্রম্প, কর্নে ড্রাই ও আদিত্য গনেশ।

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত