আপডেট :

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রে টর্নেডোর আঘাতে ১৮ জনের মৃত্যু

যুক্তরাষ্ট্রে টর্নেডোর আঘাতে ১৮ জনের মৃত্যু

ছবি: এলএবাংলাটাইমস

যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চলে টর্নেডোর আঘাতে ৭ জনের মৃত্যু হয়েছে। শক্তিশালী এ ঝড়ের আঘাতে ভবন ও একটি ফুয়েল স্টেশন ধ্বংস হয়ে গেছে। যেখানে মানুষ আশ্রয় নিয়েছিলেন।

স্থানীয় সময় শনিবার (২৫ মে) রাতে প্রবল ঝড় আঘাত হানে টেক্সাস এবং ওকলাহোমাতে। ঝড়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে উত্তর ডালাসের কুক কাউন্টি এবং টেক্সাস।

কুক কাউন্টি শেরিফ রে স্যাপিংটোন পাঁচজনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন। এ সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছেন এই কর্মকর্তা।

তিনি স্থানীয় সংবাদমাধ্যমকে বলেছেন, 'আমরা এখনো উদ্ধার অভিযানে রয়েছি। আমরা আশা করছি জীবিতদের উদ্ধার করতে পারব'।

স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, একটি ফুয়েল স্টেশন সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে। লোহার ভাঙাচুড়া অংশ বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে।

ঝড়ে ডালাসে একটি লরি উল্টে গেছে। এতে করে সেখানকার একটি মহাসড়ক বন্ধ হয়ে গেছে।

শনিবার জাতীয় আবহাওয়ার সেবা টেক্সাস এবং ওকালহোমায় টর্নেডোর সতর্কতা জারি করে। ওই এলাকা গত কয়েকদিনের তাপপ্রবাহে বিপর্যস্ত ছিল।

যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চলকে ‘টর্নেডো অ্যালে’ নামে ডাকা হয়। অবস্থান এবং আবহাওয়ার কারণে অঞ্চলটিতে আঘাত হানে সবচেয়ে ধ্বংসাত্মক টর্নেডোগুলো।

প্রতি বছরের মে মাসে সবচেয়ে শক্তিশালী টর্নেডোগুলো হয়ে থাকে।

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত