আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

        যুক্তরাষ্ট্রে ডায়রিয়া প্রাদুর্ভাব: লেটুসে পরজীবী শনাক্তের দাবি ছিল ভুল, জানাল এফডিএ

        ইরানে নতুন করে মার্কিন হামলা, ট্রাম্পের কড়া বার্তা

ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের একটি ভবন বিক্ষোভকারীদের দখলে, ক্লাস বাতিল

ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের একটি ভবন বিক্ষোভকারীদের দখলে, ক্লাস বাতিল

ছবিঃ এলএবাংলাটাইমস

ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীরা ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের আরভিন শহরে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের একটি ভবন দখলে নিয়েছেন বিক্ষোভকারীরা। গতকাল বুধবার তাঁরা ভবনটি ঘেরাও করেন। বিশ্ববিদ্যালয়টির কর্মকর্তারা ক্যাম্পাসে পুলিশের কয়েকটি সংস্থাকে ডেকেছেন। ক্লাস বাতিল করা হয়েছে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে থাকা সবাইকে যাঁর যাঁর জায়গায় নিরাপদে অবস্থান করতে বলা হয়েছে।

ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের এক মুখপাত্র এসব তথ্য জানিয়েছেন। আরভিন পুলিশের এক মুখপাত্র বলেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুরোধে আরভিন পুলিশসহ অরেঞ্জ কাউন্টির কয়েকটি আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা পদক্ষেপ নিয়েছে। এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি এবং কেউ আহত হয়নি।

ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের মুখপাত্র টম ভাসিচ বলেন, বুধবার ২০০ বা ৩০০ জনের মতো বিক্ষোভকারী আরভিনে বিশ্ববিদ্যালয়ের একটি লেকচার হল ঘিরে ফেলেন। তখন সেখানে কোনো ক্লাস চলছিল না।

ভাসিচ আরও বলেন, বিক্ষোভকারীদের থামাতে ক্যাম্পাস পুলিশ পদক্ষেপ নেয় এবং আশপাশের নিরাপত্তা সংস্থাগুলোর কাছ থেকে সহযোগিতা চায়। আরভিন পুলিশ এবং অরেঞ্জ কাউন্টি শেরিফের ডেপুটিরা সেখানে উপস্থিত হয়েছেন।

বিভিন্ন সুরক্ষা উপকরণ পরা পুলিশ সদস্যরা একটি ব্যারিকেড তৈরি করেন। এক কর্মকর্তা লাউড স্পিকারে বিক্ষোভকারীদের সতর্ক করে করে বলেন, তাঁরা বেআইনিভাবে সমাবেশ করেছেন। তাঁরা সেখান থেকে না সরলে গ্রেপ্তার করা হবে।

ভাসিচ বলেন, ওই ভবনসংলগ্ন চারটি গবেষণা ভবনের ভেতরে কয়েক শ মানুষ আটকা পড়েছেন বলে ধারণা করা হচ্ছে। ভেতরে থাকা মানুষদের সেখানেই নিরাপদে অবস্থান করতে বলা হয়েছে। দিনের বাকি সময়ের ক্লাসগুলো বাতিল করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাঁবু তৈরি করে যেখানে বিক্ষোভ করছেন, এর কাছেই লেকচার হলটির অবস্থান।

যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভের ঘটনায় ইতিমধ্যে বেশ কজন বিক্ষোভকারী আটক হয়েছেন। বিভিন্ন জায়গায় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষের ঘটনাও ঘটেছে।

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত