আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

        যুক্তরাষ্ট্রে ডায়রিয়া প্রাদুর্ভাব: লেটুসে পরজীবী শনাক্তের দাবি ছিল ভুল, জানাল এফডিএ

        ইরানে নতুন করে মার্কিন হামলা, ট্রাম্পের কড়া বার্তা

৫০০ ফুট ওপরে দড়ির ওপর হাঁটলেন তিনি

৫০০ ফুট ওপরে দড়ির ওপর হাঁটলেন তিনি

ছবি: এলএবাংলাটাইমস

যুক্তরাষ্ট্রে ডানপিটে এক তরুণ সাহস দেখিয়ে নিজের জীবন ঝুঁকিতে ফেলে গ্রেপ্তার হয়েছেন। নির্মাণাধীন দুটি সুউচ্চ ভবনের মধ্যবর্তী স্থানের দূরত্ব ৮০ ফুট। সেখানে নাইলনের দড়ি বেঁধে সেটির ওপর দিয়ে হেঁটে গেছেন তিনি। ১২ মে ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেস শহরে এ ঘটনা ঘটে। ওই তরুণের নাম বেন স্নাইডার।

২৮ বছর বয়সী এই তরুণ তাঁর ইউটিউব পেজ ‘রেকলেস বেন’-এ তাঁর সেই হাঁটার ভিডিও ক্লিপ পোস্ট করেন। লস এঞ্জেলস শহরের বাণিজ্যিক এলাকা ওশানওয়াইড প্লাজা ডেভেলপমেন্টের সুউচ্চ দুটি ভবন, যা গ্রাফিতি টাওয়ার নামে পরিচিত, সেই দুই ভবনের মধ্যে রশি বেঁধে সেটির ওপর হেঁটে তিনি রেকর্ড গড়েন।

‘এটি খুবই ভয়ের ছিল। যখনই নিচে তাকাচ্ছিলাম...আপনি যখনই ভয় পেতে শুরু করবেন, তখনই কাঁপতে শুরু করবেন। আর আপনি যখন কাঁপবেন, তখন দড়িটিও কাঁপবে এবং তখন আপনি পড়ে যেতে পারেন। আমি পড়ে যেতে চাইনি। আপনাকে যেটা করতে হবে তা হলো, মনকে শান্ত রাখতে হবে।’

স্নাইডার যেখানে দড়ি বাঁধেন, সেটি ছিল ৪০ তলার ওপর। আর সেখানকার উচ্চতা ছিল মাটি থেকে ৫০০ ফুটের বেশি।
স্লাইডার বলেন, তিনি ও তাঁর বন্ধুরা কৌশল করে এই ভবনে ঢুকেছেন, যাতে কেউ দেখতে না পান।

স্নাইডার বলেন, ‘আমরা এমন ভান করেছিলাম যে আমরা ধর্মীয় গোষ্ঠী এবং আমরা ২০ জন লোককে পেয়ে গিয়েছিলাম, যাঁদের হাতে ছিল “যিশু সেভস” চিহ্ন থাকা ব্যানার। আর এসব দেখে পুলিশ এমন কিছু হতে পারে, সেটি তাঁদের চিন্তায়ও আসেনি। এসব এমনভাবে ধরে রাখা হয়েছিল যে পুলিশ আমাদের ঠিকমতো দেখতে পারছিল না। আমরা সবাই এই বেষ্টনীর আড়ালে থেকে কাজ করছিলাম।

স্নাইডার দড়ির ওপর দিয়ে হাঁটার সময় নিরাপত্তা বেল্ট পরে নিয়েছিলেন। দুই মিনিটে তিনি নাইলনের দড়ি অতিক্রম করেন। পুলিশ ঘটনাটি তদন্ত করছে।

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত