আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

ক্যালিফোর্নিয়ায় টিকে গেলেও অনিশ্চিত উবার ও লিফটের ভবিষ্যৎ

ক্যালিফোর্নিয়ায় টিকে গেলেও অনিশ্চিত উবার ও লিফটের ভবিষ্যৎ

ছবি: এলএবাংলাটাইমস

ক্যালিফোর্নিয়ায় 'প্রস্তাবনা ২২' জনগণের ভোটে বাতিল হয়ে যাওয়ায় স্বস্তিতে রয়েছে উবার ও লিফট। স্টেট এটর্নি জেনারেল এর আগে রাইড শেয়ারিং সার্ভিস উবার ও লিফটের ক্ষেত্রে নতুন আইন জারি করেছিলো।

নতুন আইন অনুযায়ী, উবার ও লিফটের চালকদের কোম্পানির চুক্তিবদ্ধ কর্মী হিসেবে নিয়োগ দেওয়ার নির্দেশ দেয় কর্তৃপক্ষ। তবে উবার ও লিফট দাবি করে, স্বাধীন কর্মচারী হিসেবেই তাদের কর্মীরা কাজ করতে স্বাচ্ছন্দ্যবোধ করে। এটিই তাদের ব্যবসার বিশেষত্ব।

শেষ পর্যন্ত আদালতেও বিষয়টি নিষ্পত্তি না হওয়ায় সাধারণ নির্বাচনের ব্যালটে প্রস্তাবনা ২২ যোগ করা হয়। প্রস্তাবনা ২২ পাশ করলে উবার ও লিফট বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা ছিলো ক্যালিফোর্নিয়ায়। আর এই প্রস্তাবনার বিপক্ষে জোর প্রচারণা চালায় উবার ও লিফট। প্রায় ২০০ মিলিয়ন ডলার প্রচারণায় খরচ করার পর অবশেষে জনগণের ভোটে প্রস্তাবনাটি বাতিল হয়।

ক্যালিফোর্নিয়ায় উবার ও লিফটের ভবিষ্যৎ টিকে গেলেও যুক্তরাষ্ট্রের আরো রাজ্যে এমন আইন জারি করেছে কর্তৃপক্ষ। যুক্তরাষ্ট্রের মাসাচুসেটস রাজ্যে উবার ও লিফটের জন্য একইরকম আইন জারি করেছে কর্তৃপক্ষ।

ক্যালিফোর্নিয়ার মতো মাসাচুসেটস অঙ্গরাজ্যেও আইনের সাথে লড়াই করতে হবে উবার ও লিফটের। আগামী নয় মাস পর মাসাচুসেটসে নির্ধারিত হবে উবার ও লিফটের ভবিষ্যৎ।

তবে ক্যালিফোর্নিয়ার মতো সেখানেও প্রস্তাবনা ভোটের আয়োজন করা হবে কি না, সেটি এখনো নির্ধারণ করেনি কর্তৃপক্ষ। তবে প্রস্তাবনা ২২ এর মতো বিষয়গুলোতে আরো জোর লড়াই চালিয়ে যাওয়ার ইঙ্গিত দিয়েছে কোম্পানিগুলো।

উবারের মুখমাত্র এলিক্স আনফ্যাং বলেন, আমরা আশা করি ক্যালিফোর্নিয়ার মতো অন্যান্য রাজ্যেও বাসিন্দারা চালকদের অধিকার আদায়ে কাজ করবে।

এলএবাংলাটাইমস /ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত