আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

'লস এঞ্জেলেসের বাসিন্দারা ঘরে থাকুন'

'লস এঞ্জেলেসের বাসিন্দারা ঘরে থাকুন'

ছবি: এলএবাংলাটাইমস

করোনার ক্রমবর্ধান সংক্রমণ নিয়ন্ত্রণে দ্যা কাউন্টি ডিপার্টমেন্ট অব হেলথ কর্তৃপক্ষ চলতি সপ্তাহে বোর্ড অব সুপারভাইজারকে বেশকিছু নীতিমালা প্রস্তাব করবে। এরমধ্যে নির্দিষ্ট সময়ের জন্য লস এঞ্জেলেস কাউন্টিতে কারফিউ জারি করার প্রস্তাবনা রাখার সম্ভাবনা রয়েছে৷

করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ শুরু হয়েছে লস এঞ্জেলেসে৷ আসন্ন থ্যাংকসগিভিং হলিডের সময়ে সংক্রমণ নতুন গতি পেতে পারে, বলছেন স্বাস্থ্য কর্মকর্তারা।

সংক্রমণ এড়াতে কর্তৃপক্ষ বাসিন্দাদের বলছেন, 'আগামী তিন থেকে চার সপ্তাহ যতোটা সম্ভব ঘরে থাকুন। এতে ঝুঁকি মুক্ত থাকবেন'।

এছাড়া সাম্প্রতিক সময়ে সংক্রমণ অনেক বেড়ে যাওয়ায় বেশকিছু নতুন নীতিমালা তৈরি করতে চাইছে কর্তৃপক্ষ। লস এঞ্জেলেসে কারফিউ জারি হওয়ার সম্ভাবনা রয়েছে। সোমবার এরিক গারসেটি বলেন, বাসিন্দাদের যতোটা সম্ভব ঘরে থাকতে হবে।

সোমবার এরিক গারসেটি বলেন, এবারের সংক্রমণ ভিন্ন মাত্রা নিতে পারে। আসন্ন হলিডের সময়ে সংক্রমণ ছড়িয়ে যাবে নতুনভাবে। সংক্রমণ যদি এখনই রোধ না করা যায়, তবে আমাদের সব আবার বন্ধ করে দিতে হবে৷

করোনার ক্রমবর্ধান সংক্রমণ নিয়ন্ত্রণে দ্যা কাউন্টি ডিপার্টমেন্ট অব হেলথ কর্তৃপক্ষ চলতি সপ্তাহে বোর্ড অব সুপারভাইজারকে বেশকিছু নীতিমালা প্রস্তাব করবে। এরমধ্যে নির্দিষ্ট সময়ের জন্য লস এঞ্জেলেস কাউন্টিতে কারফিউ জারি করার প্রস্তাবনা রাখার সম্ভাবনা রয়েছে৷

কাউন্টি সুপারভাইজার বলেন, 'নতুন নীতিমালায় কারফিউ অন্তর্ভুক্ত হতে পারে। ফলে ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ণভাবে বন্ধ করার প্রয়োজন পড়বে না। কিন্ত জন সমাগম নিয়ন্ত্রণে থাকবে'।

হেলথ ডিরেক্টর বারবারা ফেরেরা বলেন, 'প্রস্তাবিত নীতিমালা অনুযায়ী, কারফিউ জারি হতে পারে বা ব্যবসা প্রতিষ্ঠানের কার্যক্রমের সময় কমিয়ে দেওয়া হতে পারে'।

তিনি বলেন, করোনাভাইরাস নিয়ন্ত্রণে স্বতঃস্ফূর্ততা প্রয়োজন বাসিন্দাদের৷ পাশাপাশি সঠিক স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে৷ কিন্তু কেউ মানতে না চাইলে সে ক্ষেত্রে আইন প্রয়োগ জরুরি। যেসব কারণে মূলত করোনা ছড়িয়ে পড়ার ঝুঁকি রয়েছে, সেসব নিয়ন্ত্রণে আনতে হবে।

এলএবাংলাটাইমস /ওএম

 

শেয়ার করুন

পাঠকের মতামত