মেডিকেইড জালিয়াতির অভিযোগের মুখে বিষয় ঘোরাতে চাইছে ক্যালিফোর্নিয়া
লস এঞ্জেলেসের ব্যবসায়িক প্রতিষ্ঠানে কারফিউ জারি
ছবি: এলএবাংলাটাইমস
লস এঞ্জেলেসে করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় নতুন বিধিনিষেধ আরোপ করেছে কর্তৃপক্ষ। নতুন বিধিনিষেধের অংশ হিসেবে ব্যবসায়িক প্রতিষ্ঠানে কারফিউ জারি করা হয়েছে।
নতুন নীতিমালা অনুযায়ী, সকল ব্যবসাপ্রতিষ্ঠান, বার এবং পানশালা রাত দশটার সময় বন্ধ করতে হবে।
এছাড়াও সামাজিক দূরত্ব নিশ্চিত করতে বাড়ির বাহিরে সর্বোচ্চ ১৫ জন বাসিন্দা অথবা ৩টি বাড়ির বাসিন্দারা একত্রিত হতে পারবে। এর আগে সর্বোচ্চ কতোজন বাইরে একত্রিত হতে পারবে, সেই বিষয়ে কোনো নিষেধাজ্ঞা ছিলো না৷
এছাড়া রেস্টুরেন্টে আসন সংখ্যার সর্বোচ্চ ৫০ শতাংশ ব্যবহার করার অনুমতি দেওয়া হয়েছে। অন্যান্য ব্যক্তিগত অফিসে ২৫ শতাংশে কমিয়ে আনা হয়েছে।
নতুন নীতিমালায় নেইল পার্লার ও অন্যান্য ব্যক্তিগত কেয়ার শপেও পরিবর্তন আনা হয়েছে৷ আগে থেকে বুকিং দিয়ে দিয়ে সেবা নিতে হবে।
এলএবাংলাটাইমস /ওএম
নিজস্ব প্রতিবেদক
শেয়ার করুন