আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

ক্যালিফোর্নিয়ায় আজ থেকে কার্যকর হচ্ছে কারফিউ

ক্যালিফোর্নিয়ায় আজ থেকে কার্যকর হচ্ছে কারফিউ

ছবি: এলএবাংলাটাইমস

আপাতত ৩১ ডিসেম্বর পর্যন্ত কারফিউ জারি হলেও সংক্রমণ বাড়লে আবার কারফিউ এর সময়কাল বাড়ানো হতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

করোনারভাইরাসের সংক্রমণ আশংকাজনক হারে বেড়ে যাওয়ায় কারফিউ জারি হচ্ছে ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে।

রোববার (২২ নভেম্বর) রাত ১০টা থেকে সকাল ৫টা পর্যন্ত কারফিউ কার্যকর হবে। এই কারফিউ জারি থাকবে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত।

আসন্ন থ্যাংকসগিভিং হলিডের সময় করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে এই কারফিউ জারি করা হয়েছে। অধিকাংশ কাউন্টিতেই এই কারফিউ জারি থাকবে।

তবে কারফিউ চলাকালীন জরুরি প্রয়োজনে খাবার ও বাজার করতে পারবে বাসিন্দারা। এছাড়া দূরত্ব বজায় রেখে হাঁটা যাবে।

আপাতত ৩১ ডিসেম্বর পর্যন্ত কারফিউ জারি হলেও সংক্রমণ বাড়লে আবার কারফিউ এর সময়কাল বাড়ানো হতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

কর্তৃপক্ষ মূলত বাসিন্দাদের সামাজিক দূরত্ব নিশ্চিত করতে ও সোশ্যাল গেদারিং এড়িয়ে চলতে নতুন এই নীতিমালা জারি করেছে। ক্যালিফোর্নিয়ার দ্বিতীয় ধাপের সংক্রমণের পিছনের মূল কারণ মাস্ক ব্যবহার না করা ও সামাজিক দূরত্ব মেনে না চলা- এমনটাই বলছেন কর্তৃপক্ষ।

লস এঞ্জেলেসে আগামী কয়েক সপ্তাহে ক্রমাগত করোনার সংক্রমণ বাড়তে থাকলে স্টে-এট-হোম জারি হতে পারে। এই নীতিমালা বাস্তবায়ন হলে বাসিন্দাদের নির্দিষ্ট সময় বাড়িতে বাধ্যতামূলকভাবে থাকতে হবে।

তবে কাউন্টি কর্তৃপক্ষ বলছে, সম্পূর্নরুপে লকডাউন না দেওয়ার সর্বাত্মক চেষ্টা করা হবে। থ্যাংকসগিভিং হলিডের সময় করোনার সংক্রমণ আরো বেড়ে যাওয়ার আশংকা করছে কর্তৃপক্ষ।

তাই সংক্রমণ ঠেকাতে ইতোমধ্যে কিছু নীতিমালা জারি করা হয়েছে৷ নতুন নীতিমালা অনুযায়ী, সকল ব্যবসাপ্রতিষ্ঠান, বার এবং পানশালা রাত দশটার সময় বন্ধ করতে হবে।

এছাড়াও সামাজিক দূরত্ব নিশ্চিত করতে বাড়ির বাহিরে সর্বোচ্চ ১৫ জন বাসিন্দা অথবা ৩টি বাড়ির বাসিন্দারা একত্রিত হতে পারবে। এর আগে সর্বোচ্চ কতোজন বাইরে একত্রিত হতে পারবে, সেই বিষয়ে কোনো নিষেধাজ্ঞা ছিলো না৷

এছাড়া রেস্টুরেন্টে আসন সংখ্যার সর্বোচ্চ ৫০ শতাংশ ব্যবহার করার অনুমতি দেওয়া হয়েছে। অন্যান্য ব্যক্তিগত অফিসে ২৫ শতাংশে কমিয়ে আনা হয়েছে।

নতুন নীতিমালায় নেইল পার্লার ও অন্যান্য ব্যক্তিগত কেয়ার শপেও পরিবর্তন আনা হয়েছে৷ আগে থেকে বুকিং দিয়ে দিয়ে সেবা নিতে হবে।

এলএবাংলাটাইমস /ওএম

 

শেয়ার করুন

পাঠকের মতামত