আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

রেস্টুরেন্টে বসে খেতে নিষেধাজ্ঞা লস এঞ্জেলেসে

রেস্টুরেন্টে বসে খেতে নিষেধাজ্ঞা লস এঞ্জেলেসে

ছবি: এলএবাংলাটাইমস

প্রাণঘাতী করোনা মহামারির কারণে ইতোমধ্যে বিপর্যস্ত লস এঞ্জেলেসের রেস্টুরেন্ট ব্যবসা। দ্বিতীয় ধাপে করোনার সংক্রমণ আবারো বেড়ে যাওয়ায় সংক্রমণ ঠেকাতে নতুন নীতিমালা বাস্তবায়ন করছে লস এঞ্জেলেস কর্তৃপক্ষ।

নতুন নীতিমালা অনুযায়ী, লস এঞ্জেলেসের কোনো বাসিন্দা রেস্টুরেন্টে বসে খাবার খেতে পারবেন না। রবিবার (২২ নভেম্বর) এই নতুন নীতিমালা জারি করে লস এঞ্জেলেস কর্তৃপক্ষ।

আগামী বুধবার রাত দশটা থেকে নতুন নীতিমালা কার্যকর হবে। রেস্টুরেন্টের পাশাপাশি ওয়াইনশপ, বার ও পানশালাগুলোতেও একই ধরণের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আগামী তিন সপ্তাহ নিষেধাজ্ঞা জারি থাকতে পারে।

লস এঞ্জেলেস কাউন্টি হেলথ ডিরেক্টর বারবারা ফেরেরা বলেন, যেসব স্থানে জনসমাগম হওয়ার সম্ভাবনা বেশি থাকে, সেখানে কঠোর বিধি নিষেধ প্রণয়ন ছাড়া উপায় নেই।

তবে নতুন এই নীতিমালার কারণে রেস্টুরেন্ট ব্যবসা ক্ষতির মুখে পড়বে বলে দাবি করছেন ব্যবসায়ীরা। সেই সাথে রেস্টুরেন্ট ব্যবসার সাথে জড়িত স্টাফদের আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে বলে মন্তব্য করেন তারা। রেস্টুরেন্ট ব্যবসায়ীরা বলছেন, খাবার যদি রেস্টুরেন্টে বসে খেতে না দেওয়া হয়, তবে অনেক স্টাফ ও সার্ভার বয়দের কোনো প্রয়োজন পড়বে না।

এদিকে, টানা ৫দিন করোনায় আক্রান্তের গড় চার হাজারের বেশি থাকায় লস এঞ্জেলেসে জারি হয়েছে পারে 'স্টে এট হোম' কারফিউ।

তবে সম্পূর্নরুপে লকডাউন না দেওয়ার সর্বাত্মক চেষ্টা করা হবে বলে জানায় কর্তৃপক্ষ। থ্যাংকসগিভিং হলিডের সময় করোনার সংক্রমণ বেড়ে যাওয়ার আশংকায় এই নীতিমালা জারি করা হয়েছে।

সংক্রমণ ঠেকাতে ইতোমধ্যে আরো কিছু নীতিমালা জারি করা হয়েছে৷ নতুন নীতিমালা অনুযায়ী, সকল ব্যবসাপ্রতিষ্ঠান, বার এবং পানশালা রাত দশটার পর খোলা রাখা যাবে না৷

এছাড়াও সামাজিক দূরত্ব নিশ্চিত করতে বাড়ির বাহিরে সর্বোচ্চ ১৫ জন বাসিন্দা অথবা ৩টি বাড়ির বাসিন্দারা একত্রিত হয়ে আড্ডা দিতে পারবে। এর আগে এই বিষয়ে কোনো নিষেধাজ্ঞা ছিলো না৷

এছাড়া নেইল পার্লার ও অন্যান্য ব্যক্তিগত কেয়ার শপকেও নীতিমালার আওতায় আনা হয়েছে। এখন এই ধরণের সেবা পেতে আগে থেকে বুকিং দিতে হবে।

এলএবাংলাটাইমস /ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত