আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

ক্যালিফোর্নিয়ার হাসপাতালে দ্বিগুণ হলো রোগী

ক্যালিফোর্নিয়ার হাসপাতালে দ্বিগুণ হলো রোগী

ছবি: এলএবাংলাটাইমস

ক্যালিফোর্নিয়ায় করোনাভাইরাসের সার্বিক পরিস্থিতি আরো খারাপ হয়েছে। গত দুই সপ্তাহে মহামারি করোনাতে আক্রান্ত হয়ে রোগী ভর্তির সংখ্যা বেড়েছে দুইগুণ। মধ্য মার্চের সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড খুব দ্রুতই ভেঙ্গে যাবে বলে ধারণা করছেন স্বাস্থ্য কর্মকর্তারা৷

এদিকে ক্যালিফোর্নিয়ায় করোনায় মৃতের সংখ্যা ১৯ হাজার অতিক্রম করেছে৷ এর মধ্যে হাসপাতালে রোগীর সংখ্যা বাড়ায় নতুন উদ্বেগ দেখা দিয়েছে অন্যতম বৃহৎ এই অঙ্গরাজ্যটিতে৷

গত বৃহস্পতিবার ক্যালিফোর্নিয়ায় ৬ হাজার ৬৫০ জন বাসিন্দা হাসপাতালে ভর্তি হয়েছে। নভেম্বরের ১১ তারিখ হাসপাতালে রোগী ভর্তির সংখ্যা ছিলো ৩ হাজার ৩০০ জন। সেই হিসেবে শেষ দুই সপ্তাহে করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে রোগী ভর্তির সংখ্যা বেড়েছে দ্বিগুণ।

ক্যালিফোর্নিয়ার বেশকিছু কাউন্টিতে আক্রান্তের সংখ্যা ও হাসপাতালে রোগী ভর্তির সংখ্যার রেকর্ড হয়েছে। লস এঞ্জেলেস কাউন্টিতে রোগী ভর্তির সংখ্যা দৈনিক ৮০ জনে পৌঁছেছে।

এদিকে, করোনা সংক্রমণে ক্যালিফোর্নিয়ার কাউন্টিগুলোতে কারফিউ জারি রয়েছে৷ সংক্রমণ কমাতে ক্যালিফোর্নিয়ার অধিকাংশ কাউন্টির রেস্টুরেন্ট ও পানশালা আগামী ৩ সপ্তাহের জন্য বন্ধ রাখার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। এছাড়া স্বাস্থ্যবিধি নিয়ন্ত্রণে সিলিকন ভ্যালির অগ্নিনির্বাপক দলকেও প্রস্তুত রাখা হয়েছে।

এছাড়া করোনার সংক্রমণ আশংকাজনক হারে বেড়ে যাওয়ায় কারফিউ জারি করা হয়েছে ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে। সংক্রমণ বাড়লে আবার কারফিউ এর সময়কাল বাড়ানো হতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

কর্তৃপক্ষ মূলত বাসিন্দাদের সামাজিক দূরত্ব নিশ্চিত করতে ও সোশ্যাল গেদারিং এড়িয়ে চলতে নতুন এই নীতিমালা জারি করেছে। ক্যালিফোর্নিয়ার দ্বিতীয় ধাপের সংক্রমণের পিছনের মূল কারণ মাস্ক ব্যবহার না করা ও সামাজিক দূরত্ব মেনে না চলা- এমনটাই বলছেন কর্তৃপক্ষ।

লস এঞ্জেলেসে আগামী কয়েক সপ্তাহে ক্রমাগত করোনার সংক্রমণ বাড়তে থাকলে স্টে-এট-হোম জারি হতে পারে। এই নীতিমালা বাস্তবায়ন হলে বাসিন্দাদের নির্দিষ্ট সময় বাড়িতে বাধ্যতামূলকভাবে থাকতে হবে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত