আপডেট :

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

লস এঞ্জেলেসে চলছে 'সংকটপূর্ণ' সময়

লস এঞ্জেলেসে চলছে 'সংকটপূর্ণ' সময়

ছবি: এলএবাংলাটাইমস

লস এঞ্জেলেসে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা ও হাসপাতালে ভর্তির সংখ্যা ক্রমেই বাড়ছে। কাউন্টি হেলথ অফিশিয়ালরা বলছেন, বর্তমানে মহামারি শুরু হওয়ার পর থেকে সবচেয়ে সংকটপূর্ণ সময় পার করছে লস এঞ্জেলেস।

লস এঞ্জেলেস পাবলিক হেলথ ডিরেক্টর ড. বারবারা ফেরেরা বলেন, এখন করোনা পরিস্থিতি 'অভূতপূর্ব' পরিস্থিতিতে রয়েছে।

গত রবিবার লস এঞ্জেলেসে করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার রেকর্ড গড়েছে। জুলাই মাসে হাসপাতালে সর্বোচ্চ রোগী ভর্তি হয়েছিলো ২ হাজার ২৩২ জন। তবে রবিবার সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড হয়েছে ২ হাজার ৩১৬ জন।

বারবারা ফেরেরা বলেন, আক্রান্তের সংখ্যাও অনেক বেড়েছে। এতে পুরো রাজ্যের উপরই প্রভাব পড়বে।

এদিকে, সংক্রমণ ঠেকাতে জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে কর্তৃপক্ষ৷ ইতোমধ্যে লস এঞ্জেলেস কাউন্টিতে 'স্টে-এট-হোম' অর্ডার জারি করা হয়েছে।

সংক্রমণ এড়াতে এছাড়া আরো কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। নতুন নীতিমালা অনুযায়ী, সকল ব্যবসাপ্রতিষ্ঠান, বার এবং পানশালা রাত দশটার পর বন্ধ রাখতে হবে।

এছাড়াও সামাজিক দূরত্ব নিশ্চিত করতে বাড়ির বাহিরে সর্বোচ্চ এক পরিবারের বাসিন্দা থাকতে পারবে।

এছাড়া নেইল পার্লার ও অন্যান্য ব্যক্তিগত কেয়ার শপকেও নীতিমালার আওতায় আনা হয়েছে। এখন এই ধরণের সেবা পেতে আগে থেকে বুকিং দিতে হবে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত