আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

প্রণোদনার ১ বিলিয়ন ডলার প্রতারকদের হাতে

প্রণোদনার ১ বিলিয়ন ডলার প্রতারকদের হাতে

ছবি: এলএবাংলাটাইমস

ক্যালিফোর্নিয়ায় কর্মহীনদের জন্য বরাদ্দ ভাতার ১ বিলিয়ন ডলার প্রতারকদের হাতে চলে গেছে বলে অভিযোগ এসেছে। ক্যালিফোর্নিয়া ছাড়া অন্যান্য রাজ্যেও প্রতারকরা একইভাবে অর্থ হাতিয়ে নিয়েছে বলে জানা গেছে।

কর্মহীনদের জন্য বরাদ্দ ভাতার অর্থ অনেকেই ভুয়া পরিচয় দিয়ে তুলে নিয়ে গেছে। এরমধ্যে কারাগারে রয়েছে বা মারা গেছে এমন কারো পরিচয় ব্যবহার করেছে প্রতারকরা। সুনির্দিষ্টভাবে যাচাই না করে অর্থ বরাদ্দ না দেওয়ার কারণে এমন ঘটনা ঘটেছে।

এদিকে, করোনাভাইরাসের কারণে ক্ষতিগ্রস্ত এবং প্রকৃত কর্মহীন অনেকেই ভাতার অর্থ পায়নি বলে অভিযোগ আছে।

তবে প্রতারকদের শাস্তির আওতায় আনতে কঠোর হচ্ছে কর্তৃপক্ষ। ইতোমধ্যে সান ডিয়েগো কাউন্টি, সেক্রামেন্টো এবং রিভারসাইড এর এটর্নি জেনারেল ক্যালিফোর্নিয়ার গভর্নর গেভিন নিউসাম বরাবর একটি চিঠি পাঠিয়েছেন। সেখানে গভর্নরের ক্ষমতা ব্যবহার করে প্রতারকদের ধরতে তদন্ত চালানোর অনুরোধ জানানো হয়েছে৷

এটর্নি জেনারেল চিঠিতে গভর্নরকে বলেন, কর্মহীন বাসিন্দাদের প্রণোদনার ১ বিলিয়ন অর্থ 'ভুয়া খাতে' চলে গেছে বলে অসমর্থিত সূত্রে জানা গেছে। এটির জন্য বিশদ তদন্তের প্রয়োজন। ভাতার জন্য যেসব বাসিন্দারা আবেদন করেছেন, তাদের প্রকৃত অবস্থা যাচাই করা দরকার।

ইতোমধ্যে প্রতারণার দায়ে অনেক প্রতারক আটক হয়েছে। বেশিরভাগ বাসিন্দারা কারাগারে বা ক্লিনিকে থাকা নাগরিকদের ভুয়া পরিচয় ঠিকানা ব্যবহার করে ইডিডি কার্ডের মাধ্যমে প্রণোদনার টাকা তুলে নেয়৷

প্রতারণা বেড়ে যাওয়ায় গভর্নর গেভিন নিউসাম কর্মহীনদের পরিচয় সনাক্ত করতে নতুন পদ্ধতির ঘোষণা দেন৷ প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া অন্য কেউ যেনো প্রণোদনার অর্থ না পায়, সেটি নিশ্চিত করার জন্য পদক্ষেপ নিচ্ছে গভর্নর অফিস।

এলএবাংলাটাইমস/ওএম

 

শেয়ার করুন

পাঠকের মতামত