আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

ক্যালিফোর্নিয়ায় জারি হলো 'স্টে-এট-হোম'

ক্যালিফোর্নিয়ায় জারি হলো 'স্টে-এট-হোম'

ছবি: এলএবাংলাটাইমস

সাউদার্ন ক্যালিফোর্নিয়া ও স্যান জোয়াকুইন ভ্যালি- এই দুই অঞ্চলে জারি করা হয়েছে 'স্টে-এট-হোম'। দুই অঞ্চলের হাসপাতালগুলোতেই করোনার রোগী উপচে পড়ছে। ইতোমধ্যে ইনসেনটিভ কেয়ারে স্থান কমে নেমে এসেছে ১৫ শতাংশে।

করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে তাই তড়িঘড়ি স্টে-এট-হোম বা বাসিন্দাদের ঘরে থাকতে নির্দেশ জারি করা হয়েছে৷ গভর্নর গেভিন নিউসাম অফিস এই পরিপত্র জারি করেছে।

রবিবার (৬ ডিসেম্বর) রাত ১১.৫৯ এর পর থেকেই নতুন এই নীতিমালা কার্যকর হচ্ছে। লস এঞ্জেলেস ও স্যান ডিয়েগোসহ অন্যান্য অঞ্চলের মোট ২ কোটি ৭০ লাখ বাসিন্দার উপর নতুন নীতিমালা কার্যকর হচ্ছে৷

গভর্নর নিউসাম জানিয়েছে, যেসব অঞ্চলের হেলথ কমপ্লেক্স কিংবা হাসপাতালে ইনসেনটিভ কেয়ারের স্থান সংকুলান ক্যাপাসিটি ১৫ শতাংশে কমে আসবে, সেসব অঞ্চলেই 'স্টে-এট-হোম' অর্ডার জারি করা হবে।

সাউদার্ন ক্যালিফোর্নিয়ার হাসপাতাগুলোতে ইনসেনটিভ কেয়ারের স্থান সংকুলান ব্যবস্থা নেমে এসেছে ১২ শতাংশে, আর স্যান জোয়াকুইন এ মাত্র ৮ শতাংশ আসন খালি রয়েছে।

প্রসঙ্গত, শনিবার (৫ ডিসেম্বর) ক্যালিফোর্নিয়ায় আবারো সর্বোচ্চ আক্রান্ত এবং দৈনিক সর্বোচ্চ হাসপাতালে ভর্তি সংখ্যার রেকর্ড হয়েছে। এদিন ক্যালিফোর্নিয়ায় ২৫ হাজার নতুন বাসিন্দা আক্রান্ত হওয়ার পাশাপাশি হাসপাতালে ভর্তি হয়েছে ১০ হাজারের উপর বাসিন্দা৷

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত