মেডিকেইড জালিয়াতির অভিযোগের মুখে বিষয় ঘোরাতে চাইছে ক্যালিফোর্নিয়া
চার মাত্রার ভূমিকম্পে কাঁপলো ক্যালিফোর্নিয়া
ছবি: এলএবাংলাটাইমস
ক্যালিফোর্নিয়ার ইউকিয়াহ থেকে আট মাইল দূরত্বে ৪ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে।
রবিবার (৬ ডিসেম্বর) সকাল ৭টা ৩ মিনিটে এই ভূকম্পন হয়েছে বলে জানায় ইউএস জিওলজিকাল সার্ভে।
ভূমিকম্পটি ক্লিয়ারলেক থেকে ১৯ মাইল, হেল্ডসবার্গ থেকে ২৬ মাইল, উইন্ডসর থেকে ৩৩ মাইল ও সান্তা রোজা থেকে ৪০ মাইল পর্যন্ত অনুভূত হয়৷
গত ১০ দিনে এইখানে তিন বা তার বেশি মাত্রার চারটি ভূমিকম্প হয়েছে অঞ্চলটিতে।
পরিসংখ্যান থেকে জানা যায়, ক্যালিফোর্নিয়া এবং নেভাদায় প্রতিবছর গড়ে চার থেকে পাঁচ মাত্রার ২৫ টি ভূমিকম্প হয়ে থাকে।
ভূমিকম্পের প্রভাবে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
এলএবাংলাটাইমস/ওএম
নিজস্ব প্রতিবেদক
শেয়ার করুন